
আগামী দুই-তিন মাসের মধ্যে রেমিট্যান্স স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (৬ অক্টোবর) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়, বৈঠক শেষে তিনি অর্থমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, তিন মাসে এক বিলিয়ন ডলারের মতো রেমিট্যান্স কম এসেছে। আশা ধীরে ধীরে ঠিক হবে, বাড়বে। গতবছর প্রায় ২৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। এখনও যে গতিতে আসছে সে গতিতে এলে ২২-২৩ বিলিয়ন ডলার আসবে, ২২ বিলিয়ন ডলারের কম না। মূল কারণ হচ্ছে বিদেশে যেসব প্রবাসী আছে, তারা দেশে এসে আর যেতে পারেননি। রেমিট্যান্স আছে তাদের কাছ থেকেই। যারা বিদেশে যায়। আগে যত পরিমাণ বিদেশে ছিলেন এখন সেই পরিমাণ নেই। যাওয়া শুরু হয়েছে। আমার মনে হয় দুই-তিন মাসে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
সিডিপি বলেছিল অন্য কোনো টাকা রেমিট্যান্সের নাম করে দেশে ঢুকছে কিনা, সেটা চেক করার জন্য- এমন হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এ ধরনের অবাস্তব প্রস্তাব, তারা বিভিন্ন কথাবার্তা বলে। কেউ বলে যে, দেশের টাকা বিদেশে পাঠিয়ে দিয়ে সেখান থেকে। আমাদের বহু খাত আছে যেখানে প্রণোদনা দিয়ে থাকি। শুধু রেমিট্যান্সকে টার্গেট করবে কেন? সেটা ঠিক না। আমাদের আরেকটু সময় দিতে হবে, আমরা দেখব।’
তিনি আরও বলেন, ‘আগে যে পরিমাণ জনবল বিদেশে ছিল সে পরিমাণ বিদেশে আছে কিনা, সেটা হওয়ার পরেও কম এলে বুঝতে হবে অন্য কোনো কারণও থাকতে পারে। পুরাতন কাপড় আমদানি বন্ধ করা নিয়ে প্রস্তাব ছিল। মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। শীতের কাপড় আসে, সেটা বন্ধ হয়ে গেলে—বন্ধ হয়নি, বন্ধ হবে না।’
- ১সোনাহাট সেতু চালু না হওয়ায় সরকার হারাচ্ছে রাজস্ব, দুর্ভোগে লক্ষাধিক মানুষ
- ২উৎপাদন সম্প্রসারণের জন্য জমি ক্রয় করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- ৩স্বাধীনতাবিরোধীরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে: রিজভী
- ৪একমি ল্যাবরেটরিজে এমডি নিয়োগ
- ৫জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে সরকার আগ্রহী: মন্ত্রী
- ৬এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর, তৃতীয় চুয়াডাঙ্গা
- ৭জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ৮গাড়ি বিস্ফোরণে লিবিয়ার সামরিক গোয়েন্দাপ্রধান নিহত
- ৯চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত
- ১০চট্টগ্রামে খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ
- ১১২ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা
- ২এসএসসি পরীক্ষার ফলাফল : চট্টগ্রামের ৮ বিদ্যালয়ের কেউই পাস করেনি
- ৩এসএসসিতে কুড়িগ্রামের চার বিদ্যালয়ে পাসের খাতা শূন্য
- ৪চাঁদপুরে হাসপাতাল থেকে ইয়াবাসহ চিকিৎসক গ্রেপ্তার
- ৫নাছিমা-কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫
- ৬কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১৯০ শিক্ষার্থী
- ৭‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’র খসড়ার চূড়ান্ত অনুমোদন
- ৮চাঁদপুরে ঘূর্ণিস্রোতে সাড়ে চার হাজার বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি
- ৯বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার চর্চা অব্যাহত রাখার আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের
- ১০বাংলা কিউআর প্রচারে অগ্রণী ব্যাংকের রোড-শো





পাঠকের মতামত