
দুই বছরেরও বেশি সময় পর বৈঠকে বসতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। মঙ্গলবার সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে নয়াদিল্লিতে ওই বৈঠক অনুষ্ঠিত হবে বলে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে।
খবরে বলা হয়, এদিন দিল্লিতে ‘স্থায়ী সিন্ধু কমিশন’ এর দু’দিনের বৈঠক শুরু হতে যাচ্ছে। ওই বৈঠকে অংশ নিতে পাকিস্তানের সাত সদস্যের একটি টিম সোমবারই নয়াদিল্লি পৌঁছেছে ।
সিন্ধু কমিশনার সৈয়দ মুহাম্মদ মেহের আলির নেতৃত্বে ওই টিম ভারতে পৌঁছেছে। ভারতীয় প্রতিনিধি ও পাকিস্তানের সিন্ধু কমিশনের বিশেষ টিম মঙ্গলবার মুখোমুখি বৈঠকে বসবেন বলে জানানো হয়েছে।
ভারতীয় সিন্ধু কমিশনের টিমকে নেতৃত্ব দেবেন পি কে সাক্সেনা। তার সঙ্গে বৈঠকে থাকবেন সেন্ট্রাল ওয়াটার কমিশনের উপদেষ্টা, সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি ও ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের শীর্ষ কর্মকর্তারা।
১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে ‘সিন্ধু পানি চুক্তি’ হয়। দুই দেশের মধ্য দিয়ে অভিন্নভাবে প্রবাহিত নদীগুলোর পানিবণ্টন নিয়ে দ্বন্দের অবসানে ওই বছর গঠন করা হয় ‘স্থায়ী সিন্ধু কমিশন’।
চুক্তি অনুযায়ী, দু’দেশের প্রতিনিধিদের পানিবণ্টন নিয়ে আলোচনার জন্য বছরে অন্তত একবার বৈঠক করার কথা থাকলেও গত কয়েক বছরে তা হয়নি। সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে শেষবার দুই দেশ বৈঠকে বসেছিল ২০১৮ সালের আগষ্ট মাসে।
২০১৯ সালে সংবিধানের ৩৭০ নং অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জম্মু-কাশ্মীরের ওপর থেকে বিশেষ সুবিধা তুলে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এক দেশ অন্য দেশ থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেয়।
সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ককে ঘিরে কৌতূহল রয়েছে বিশ্বজুড়েই। দীর্ঘদিনের বিদ্যমান টানাপোড়েনের সম্পর্কে বিভিন্ন উন্নতিও দেখা গেছে।
- ১শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট
- ৪শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- ৫ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ
- ৬চাঁদপুরে সংস্কার শেষ না হতেই ধসে পড়ছে বাঁধের মাটি
- ৭মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৮ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ
- ৯ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ১০আরএকে সিরামিকসে সিইও নিয়োগ
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৩বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৪২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৫নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৬বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৯জনতা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ১০দর পতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড





পাঠকের মতামত