
- এপ্রিলে (ইতিবাচক) ২২৬০ কোটি টাকা
- মার্চে ছিল (নেতিবাচক) ২১৩৫ কোটি টাকা
- জুলাই-এপ্রিল (নেতিবাচক) ৪২৯ কোটি টাকা
টানা দুই মাস ধসের পর আবার সুখবর মিলেছে জাতীয় সঞ্চয়পত্র বিক্রিতে। গত অর্থবছরের দশম মাস এপ্রিলে মানুষ সঞ্চয়পত্র ভাঙার চেয়ে কিনেছে বেশি। গত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম কয়েক মাস ইতিবাচক ধারায় ছিল জাতীয় সঞ্চয়পত্র বিক্রি। এরপর অর্থবছরের অষ্টম ও নবম মাস অর্থাৎ ফেব্রুয়ারি ও মার্চে আবার নেতিবাচক ধারায় চলে এসেছিল সঞ্চয়পত্র বিক্রি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২০২৫-২৬ অর্থবছরের নবম মাস মার্চে সঞ্চয়পত্র বিক্রি ২ হাজার ১৩৫ কোটি ৮ লাখ টাকা ঋণাত্মক ধারায় ছিল। অর্থাৎ মার্চে সঞ্চয়পত্র বিক্রির চেয়ে আগের আসল-সুদ আর গত অর্থবছরের দশম মাস এপ্রিলে সঞ্চয়পত্র বিক্রি ২ হাজার ২৬০ কোটি ৫৭ লাখ টাকা ইতিবাচক ধারায় হয়েছে। অর্থাৎ এপ্রিলে আগের আসল-সুদ বাবদ পরিশোধ করার চেয়ে বেশি বিক্রি হয়েছে ২ হাজার ২৬০ কোটি ৫৭ লাখ টাকা।
আর ২০২৪-২৫ অর্থবছরের একই সময়েও সঞ্চয়পত্র বিক্রি ছিল ইতিবাচক। ওই সময়ে আগের আসল-সুদ বাবদ বেশি পরিশোধের চেয়ে বিক্রি বেশি হয়েছিল ১ হাজার ২৫৯ কোটি ৭৫ লাখ টাকা।
আগের মাস ফেব্রুয়ারিতেও বিক্রির চেয়ে আগের আসল-সুদ বাবদ বেশি পরিশোধ করতে হয়েছিল ১ হাজার ১৬৪ কোটি ৭৬ লাখ টাকা। এর আগের মাস অর্থাৎ চলতি অর্থবছরের সপ্তম মাস জানুয়ারিতে আগের আসল-সুদ বাবদ পরিশোধ করার চেয়ে বেশি বিক্রি হয়েছিল ১ হাজার ৮৫১ কোটি টাকা।
এদিকে একক মাস হিসেবে এপ্রিলে সঞ্চয়পত্র বিক্রির ধারা ইতিবাচক হলেও গত অর্থবছরের দশ মাসে সঞ্চয়পত্র বিক্রির ধারা নেতিবাচক রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের ১০ মাসে (জুলাই-এপ্রিল) সঞ্চয়পত্র বিক্রি নেতিবাচক পর্যায়ে রয়েছে। এই ১০ মাসে বিক্রির চেয়ে আগের আসল-সুদ বাবদ বেশি পরিশোধ করতে হয়েছে ৪২৯ কোটি ২৮ লাখ টাকা।
তথ্য মতে, ২০২৪-২৫ অর্থবছরের একই সময়েও সঞ্চয়পত্র বিক্রি ছিল নেতিবাচক। ওই সময়ে বিক্রির চেয়ে আগের আসল-সুদ বাবদ বেশি পরিশোধ করতে হয়েছিল ৭ হাজার ৪৩১ কোটি ২৬ লাখ টাকা।
প্রতিবেদন বলছে, ২০২৪-২৫ অর্থবছরের ১২ মাসে (জুলাই-জুন) সঞ্চয়পত্র নিট বিক্রিও নেতিবাচক ধারায় ছিল। ওই সময়ে সঞ্চয়পত্র বিক্রির চেয়ে আগের আসল-সুদ বাবদ বেশি পরিশোধ করতে হয়েছিল ৬ হাজার ৬৩ কোটি টাকা।
এছাড়া, ২০২৩-২৪ অর্থবছরের ১২ মাসে আগের আসল ও সুদ বাবদ ২১ হাজার ১২৪ কোটি ৩৮ লাখ টাকা বিক্রির চেয়ে আগের সুদ-আসল বাবদ বেশি পরিশোধ করতে হয়েছে।
এএ
- ১ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ২হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
- ৩মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪চৌহালীতে যমুনার ভাঙনে বিদ্যালয়সহ ১২ বসতঘর বিলীন
- ৫শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৬সানলাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ৭রিপাবলিক ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৮ফেডারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯১ ঘণ্টায় বেড়েছে ৩৩৬ কোম্পানির শেয়ার দর
- ১০বিশ্ববাজারে ৫ শতাংশের বেশি কমলো তেলের দাম
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৪চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৫নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৬২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৯চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ১০সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত