জেলা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ১০:২৯ এএম , আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ১০:২৯ এএম

পবিত্র রমজান উপলক্ষে ফেনীর সোনাগাজীতে স্বেচ্ছাসেবী সংগঠন হাজী সফি উল্যাহ ফাউন্ডেশনের উদ্যোগে ২ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে গাড়িতে করে বাড়ি বাড়ি গিয়ে এ ঈদ উপহার পৌঁছে দেন হাজী সফি উল্যাহ ফাউন্ডেশনের পরিচালক সিরাজ উদ্দিন বিএসসি।

ঈদ উপহারে চাল, বুট, মুড়ি সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী রয়েছে। হাজী সফি উল্যাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুজ্জামান বাবু ও  পরিচালক সিরাজ উদ্দিন বিএসসি বলেন, পবিত্র রমজানে আমরা যেভাবে ইফতার সেহেরি করি তা একটু এলাকার প্রতিবেশীদের সাথে শেয়ার করা মাত্র এ ফাউন্ডেশনের। প্রতি বছরের ন্যায় এবার ও এলাকার অসহায় পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এভাবেই কাজ করে যাচ্ছে আমাদের এ ফউন্ডেশন। আর আগামীতেও কাজ এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, চরদরবেশ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক করিমুল হক, মাস্টার আবদুর রহমান, ছাত্রদল নেতা মেহেদী হাসান ফাহিম প্রমুখ।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার

দেশে মাদকের বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও ...

বাগেরহাটে পেঁপে চাষে কৃষকদের সাফল্য ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের ৯ উপজেলায় ...

রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ

বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন কাটান খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা। ...