
প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১৫৯ কোটি টাকা। ফলে গত অর্থবছরের চেয়ে দুদকের বরাদ্দ বাড়ল ৩৮ কোটি টাকা।
বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন। এবারের বাজেটের মূল প্রতিপাদ্য ‘জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ’। আওয়ামী লীগের তৃতীয় মেয়াদের তৃতীয় অর্থবছরের বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।
প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, ২০১৯-২০ অর্থবছরে দুর্নীতি দমন কমিশনের বরাদ্দ ছিল ১০৬ কোটি টাকা। যার মধ্যে পরিচালন হিসেবে ধরা হয়েছিল ১০২ কোটি টাকা আর উন্নয়ন হিসেবে ৪ কোটি টাকা। অপরদিকে ২০২০-২১ অর্থবছরে বরাদ্দ দেওয়া হয় ১৫০ কোটি টাকা। এর মধ্যে পরিচালন হিসেবে ধরা হয় ১২৫ কোটি টাকা আর উন্নয়ন ব্যয় ছিল ২৫ কোটি টাকা। কিন্তু সংশোধিত বাজেটে দুদকের জন্য বরাদ্দ করা হয় ১২১ কোটি টাকা।
অপরদিকে প্রস্তাবিত ২০২১-২২ বাজেটে দুদকের পরিচালন হিসেবে ধরা হয়েছে ১৩৮ কোটি টাকা আর উন্নয়ন ব্যয় হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে ২১ কোটি টাকা।
- ১৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ২ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৩অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ৪দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ৫শেয়ারবাজারে বন্ধ প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৫
- ৬মা মাছ রক্ষায় হাওরে হচ্ছে ‘মিঠা পানির মাছের অভয়াশ্রম’
- ৭চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে
- ৮‘লুটপাটের’ নতুন লাইসেন্স জ্বালানি খাতের বেসরকারিকরণ : জামায়াত
- ৯সোশ্যাল মিডিয়ায় মেসির বাবার মৃত্যুর সংবাদ, সত্যি নাকি গুজব!
- ১০মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত রাবির ইফাদ বাঁচতে চান
- ১সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ২চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৩সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৪জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৫চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ৬সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ৭আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৮অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৯চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ১০ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম





পাঠকের মতামত