
রূপচর্চায় দুধ ও সরের কদর সেই আদিকাল থেকেই। হালের প্রসাধনী ও স্কিনকেয়ার পণ্যে দুধ ও দুধের সর ক্রিম উপাদান হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশ্বজুড়েই ত্বক ও চুলের যত্নে দুধের ব্যবহার ও উপযোগিতা নিয়ে আলোচনা ও গবেষণা হয়।
বিশেষজ্ঞরা বলেন, কাঁচা দুধ ত্বকের জন্য ভালো ক্লিনজার। এর ল্যাকটিক অ্যাসিড এক মৃদু পিলিং এজেন্ট হিসেবে কাজ করে। এর রয়েছে এক্সফোলিয়েট করার গুণও। আবার দুধ ব্যবহারে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। কাঁচা দুধ খুব ভালো টোনারও, বিশেষত শুষ্ক ত্বকের জন্য। দুধে আছে ত্বক ও চুলে পুষ্টি জোগানোর জন্য ভিটামিন এ, সি, ডি ও কে। কাঁচা দুধের ভিটামিন সি ত্বকের দাগ কমাতে সাহায্য করে। ভিটামিন ডি ক্ষতিগ্রস্ত ত্বকে জেল্লা ফিরিয়ে আনে।
ময়েশ্চারাইজার: দুধ ত্বকের প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। ত্বকে কয়েক মিনিট দুধের সর মালিশ করলে তা ত্বকের গভীরে প্রবেশ করে ক্ষতিগ্রস্ত কোষের ক্ষয় পূরণ করে।
ত্বকের উজ্জ্বলতায়: দুধের সর ত্বকের উজ্জ্বলতা ফেরাতে দারুণ কার্যকরী। সরের সঙ্গে মধু মিশিয়ে তা মুখে লাগান। মধু উচ্চ খনিজসম্পন্ন যা ত্বক সুস্থ রাখে এবং উজ্জ্বলতা বাড়ায়।
ত্বকের রং: ল্যাকটিক অ্যাসিড ত্বকের পোড়াভাব দূর করে এবং প্রাকৃতিকভাবেই রং হালকা করে সার্বিকভাবেই ত্বক উন্নত করে।
কালো দাগ: ত্বকের দাগছোপ দূর করতে আক্রান্ত স্থানে দুধের সর মালিশ করুন। ভালো ফলাফলের জন্য সরের সঙ্গে এক টেবিল-চামচ লেবুর রস মিশিয়ে নিন। শুকিয়ে আসলে পানি দিয়ে ধুয়ে নিন। এটি মৃত-কোষ দূর করে নতুন কোষ গঠনে সহায়তা করে।
বয়সের ছাপ: প্রাচীনকালে নারীরা ফেসপ্যাক বা স্ক্রাবার হিসেবে নিয়মিত দুধের সর ব্যবহার করতেন। এর প্রোটিন ও ভিটামিন কোষকলার উৎপাদন বাড়ায় এবং বয়সের ছাপ পড়া দূর করে।
- ১ফনিক্স ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২সিটি জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩ইস্টার্ণ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪নিটল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫কর্ণফুলী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬ব্র্যাক ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮মিডল্যান্ড ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯আইপিডিসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০আইসিবি ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৭বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত