
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর শাখার পক্ষ থেকে দেড় শতাধিক হাফেজে কুরআনকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর এক মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম বলেন, কুরআন কেবল তিলাওয়াতের জন্য নয়, বরং এটি মানবজীবনের পূর্ণাঙ্গ জীবনবিধান। হাফেজে কুরআনরা সমাজ পরিবর্তনের কারিগর। কুরআনকে বুঝে পড়ে সমাজে মানুষকে বুঝানো, হাফেজে কুরআনদের অন্যতম দায়িত্ব।
তিনি আরও বলেন, নৈতিক অবক্ষয়ের এই যুগে কুরআনকে বুকে ধারণ করে তারা সুন্দর ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি।
ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইমের সভাপতিত্বে এবং শাখা সেক্রেটারি আব্দুল্লাহ আল মায়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম সাইম বলেন, অনেক হাফেজ কুরআন চর্চা না করে, একটা পর্যায়ে গিয়ে ভুলে যায়। কুরআনের চর্চা বাড়াতে। তবেই আমাদের আজকের অনুষ্ঠান সার্থকতা পাবে।
অনুষ্ঠান শেষে মেধাবী হাফেজদের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। পরিশেষে, কুরআন তিলাওয়াত ও ইসলামী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এএ
- ১সূচকের উত্থানে চলছে লেনদেন
- ২দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৯ আগস্ট
- ৩গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে ২ যুবক নিহত
- ৪ওয়ালটন হাই-টেকের সাথে ওয়ালটন ডিজি-টেকের একীভূতকরণের পরিকল্পনা অনুমোদন
- ৫বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৬দর বৃদ্ধির কারণ জানে না ২ কোম্পানি
- ৭আজ আখেরি শোম্বা: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
- ৮অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
- ৯কুষ্টিয়ায় শিক্ষার্থীদের আরসিআরসি বেসিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ
- ১০মানিকগঞ্জে জবির কালীগঙ্গা বাসে হামলা, আহত অন্তত ১০
- ১মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ২চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৩এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর, তৃতীয় চুয়াডাঙ্গা
- ৪শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৫জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৬ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৭২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৮বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- ৯পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই
- ১০চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত





পাঠকের মতামত