
দেশের শীর্ষস্থানীয় ঋণখেলাপি চট্টগ্রামভিত্তিক নূরজাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জহির আহমেদ রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়েদুল হক বলেন, ঋণখেলাপির মামলায় পলাতক নূরজাহান গ্রুপের এমডিকে বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।
আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, ২০০৮ থেকে ২০১৩ সালের মধ্যে নূরজাহান গ্রুপের একাধিক প্রতিষ্ঠানের নামে অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, কমার্স ব্যাংক, সাউথইস্ট ব্যাংকসহ ১২-১৫টি ব্যাংক থেকে কয়েক হাজার কোটি টাকা ঋণ নিয়ে গম, ভোজ্যতেলসহ বিভিন্ন ভোগ্যপণ্য আমদানি করেন।
ওই সময়ে চট্টগ্রামের সাগরিকা শিল্প এলাকায় জমি কিনে সেখানে দেশের অন্যতম বৃহৎ ভোজ্যতেল পরিশোধন কারখানাও স্থাপন করে নূরজাহান গ্রুপ। পণ্য আমদানির পর ব্যাংকের দায় পরিশোধ না করে একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা, জমি ক্রয়, ভোগবিলাসসহ বিদেশে অর্থ পাচার করেছেন গ্রুপটির কর্ণধাররা। ব্যাংকগুলো পাওনা আদায়ে জহির আহমেদ রতনের বিরুদ্ধে অন্তত ৩০টি মামলা দায়ের করেছেন।
জানা যায়, পণ্য আমদানির আড়ালে পাচার ছাড়াও নামে-বেনামে সম্পদ ক্রয়, বিভিন্ন নামে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুললেও ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ ৬ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এরই মধ্যে জাতীয় সংসদে তালিকাভুক্ত দেশের শীর্ষ ঋণখেলাপির তালিকায় নাম লিখিয়েছেন জহির আহমেদ রতন। অর্থঋণ আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্টসহ দেশত্যাগের নিষেধাজ্ঞা প্রদান করেছেন।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩সঞ্চয়পত্রে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ
- ৪মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৫হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৬প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৭বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৮বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৯‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ১০কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত