
একের পর এক সংক্রমণের রেকর্ড ভাঙছে ভারতে। এবার একদিনেই দেশটিতে আক্রান্তের সংখ্যা আড়াই লাখের বেশি। এখন পর্যন্ত ২৪ ঘণ্টায় এটাই সর্বোচ্চ সংক্রমণ। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬১ হাজার ৫শ। অপরদিকে একদিনে করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছে ১ হাজার ৫০১ জন।
এ নিয়ে টানা চারদিন ভারতে দুই লাখের বেশি সংক্রমণের ঘটনা ঘটল। গত এক সপ্তাহে দেশটিতে নতুন করে ১২ লাখের বেশি সংক্রমণ ঘটেছে। সংক্রমণের শীর্ষে আছে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দিল্লি, কর্নাটক এবং ছত্তিশগড়। গত ২৪ ঘণ্টায় এই পাঁচ রাজ্যে সবচেয়ে বেশি সংক্রমণ লক্ষ্য করা গেছে। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ১২৩, উত্তরপ্রদেশে ২৭ হাজার ৭৩৪, দিল্লিতে ২৪ হাজার ৩৭৫, কর্নাটকে ১৭ হাজার ৪৮৯ এবং ছত্তিশগড়ে ১৬ হাজার ৮৩।
করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে শনিবার উচ্চ পর্যায়ে বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেশ কয়েকটি রাজ্যের মুখমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের কয়েকটি দফতরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মোদি বলেন,‘গত বছর করোনার প্রথম ঢেউ আমরা যেভাবে দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছিলাম, এবার সমন্বিত প্রচেষ্টায় দ্বিতীয় ঢেউ তার চেয়েও দ্রুততার সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হবে ভারত।’
বৈঠকে শীর্ষ কর্মকর্তারা বিভিন্ন রাজ্যের ঊর্ধ্বমুখী সংক্রমণ এবং টিকা ঘাটতির কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। তবে নরেন্দ্র মোদি দেশবাসীকে করোনা মোকাবিলায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে দ্রুত মহামারি কাটিয়ে ওঠার ব্যাপারে আশ্বস্ত করেছেন। গত কয়েকদিন ধরেই ভারতে সংক্রমণ আশঙ্কাজনকহারে বাড়ছে। একদিন আগেই দেশটিতে আক্রান্তের সংখ্যা ছিল ২ লাখ ৩৪ হাজার ৬৯২ যা আগের দিনের তুলনায় প্রায় ১৭ হাজার বেশি।
সংক্রমণ বাড়তে থাকায় বিভিন্ন রাজ্যে রাত্রীকালীন কারফিউ জারি করা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল জানিয়েছেন পরিস্থিতি খুবই জটিল এবং উদ্বেগজনক। এদিকে কেরালায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৮শ জন যা ওই রাজ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ সংক্রমণ। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ১০৯।
এর মধ্যে মারা গেছে ১ লাখ ৭৭ হাজার ১৬৮ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ২৮ লাক ৯ হাজার ৬৪৩ জন।
- ১একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ২হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সময়ের দাবি: প্রধানমন্ত্রী
- ৩শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : পার্থ
- ৪হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
- ৫প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ৬লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৭নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৮কাঠমান্ডুতে বাংলাদেশি নানা জাতের আমের উৎসব প্রদর্শনী
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৩নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৬চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৭অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ১০খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি





পাঠকের মতামত