প্রকাশিত: জানুয়ারী ১৭, ২০২৫ ১০:৫৯ এএম , আপডেট: জানুয়ারী ১৭, ২০২৫ ১২:১০ পিএম

ঘন কুয়াশার কারণে সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, ভোর থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দুর্ঘটনা এড়াতে সাড়ে ৫টা থেকে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে। ফলে যাত্রী ও গাড়িচালকদের তীব্র শীতে দুর্ভোগ পোহাতে হয়।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আলিম দাইয়্যান জানান, কুয়াশার ঘনত্ব কমে আসায় শুক্রবার সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। দুর্ঘটনা এড়াতে শুক্রবার ভোররাত সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে এ নৌপথে ছোট-বড় ১২টি ফেরি চলাচল করছে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

স্ক্যাভেটর দিয়ে দিনের আলোয় পাহাড় কেটে মাটি সংগ্রহের অভিযোগ

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবস্থিত এমএমবি ব্রিকফিল্ডের বিরুদ্ধে প্রকাশ্যে পাহাড় কেটে মাটি সংগ্রহের গুরুতর ...

এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন

এনসিপি বাংলাদেশে নতুন রাজনীতি বন্দোবস্ত’র নামে ভন্ডের বন্দোবস্ত কায়েম করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ...

সরিষাবাড়ীতে ট্রান্সফরমার চুরিরোধ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

জামালপুরের সরিষাবাড়ীতে বিভিন্ন স্থানে সেচ পাম্পের মোটর, বৈদ্যুতিক ট্রান্সফরমার, মিটার, ক্যাবল ও ঘরবাড়ীতে ধারাবাহিক চুরিরোধ ...

বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধ এবং ...

নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদে সেবাগ্রহণে আসা মায়েদের সুবিধার্থে একটি মাতৃদুগ্ধ কর্নার এবং নারীদের জন্য পৃথক ...