
ঢাকার ধামরাইয়ে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এসময় পিকআপ চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কসমস এলাকায় আরিচামুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মানিকগঞ্জ জেলার ঘিওর থানার কয়লা গ্রামের মো. মহিদুল (৪২) ও তার ছেলে আব্দুল্লাহ (১০)। আহত পিকআপ চালক সাগর মিয়া (৩৫) বগুড়া জেলার বাসিন্দা বলে জানা যায়।
পুলিশ জানায়, নিহত বাবা-ছেলে একটি ফ্রিজ নিয়ে সাভার থেকে গ্রামের বাড়ি মানিকগঞ্জে যাচ্ছিল। এ সময় ধামরাইয়ের কসমস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের পেছনে থাকা বাবা ও ছেলে মহাসড়কে ছিটকে পড়ে যায়। তখন অপর একটি গাড়ির চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই বাবা মহিদুল নিহত হন। পরে ছেলে ও পিকআপের চালককে আহত অবস্থায় উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করে।
সাভার হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আইয়ুব আলী গণমাধ্যমকে বলেন, ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিএইচ
- ১কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৩মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৪গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৯অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান: মন্ত্রণালয়
- ১০বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৬হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৭চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৮মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৯নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা, অভিভাবকদের কাছে অর্থ দাবি
- ১০সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী





পাঠকের মতামত