
প্রথম ভারতীয় নারী হিসেবে অক্সিজেনের সাহায্য ছাড়াই নেপালের ধৌলাগিরি শৃঙ্গ জয় করেছেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগরের পিয়ালি বসাক।
শুক্রবার (১ অক্টোবর) সকালে একটি এজেন্সির সহায়তায় সাপ্লিমেন্টারি অক্সিজেন ছাড়াই আট হাজার ১৬৭ মিটারের শৃঙ্গটি জয় করেন বাঙালি এ পর্বতারোহী। পিয়ালি ছাড়াও এ অভিযানে ছিলেন আরও দুই ভারতীয়। সবাই অক্সিজেন নিয়ে এ অভিযান করলেও একমাত্র পিয়ালিই অক্সিজেনের সাহায্য ছাড়া এই অভিযান শেষ করেন।
গত ৫ সেপ্টেম্বর চন্দননগর থেকে মিথিলা এক্সপ্রেসে রক্সৌল পৌঁছন পিয়ালি। সেখান থেকে নেপালে। পরে বাকি সদস্যদের সঙ্গে ধৌলাগিরি শৃঙ্গে অভিযান শুরু করেন তিনি। এর আগে ২০১৮ সালে মানাসুলু শৃঙ্গ জয় করেছেন পিয়ালি। তবে মাউন্ট এভারেস্টের খুব কাছে যেয়েও ফিরে আসতে হয় তাকে। সেই ঘটনাই তার জেদ আরও বাড়িয়ে দেয়।
সাধারণত আট হাজার মিটার উচ্চতায় উঠতে গেলে অক্সিজেনের সাহায্য লাগে। কিন্তু পিয়ালি এ অভিযান শেষ করেন কোনো রকম অক্সিজেনের সাহায্য ছাড়াই। এ ঘটনার কথা পিয়ালির পরিবার জানতো না। কিন্তু মেয়ের এ সাফল্যে উচ্ছ্বসিত পরিবারের সদস্যরা।
পিয়ালির বোন তমালি বলেন, পিয়ালি একটু শান্ত প্রকৃতির। ছোটবেলা থেকেই পাহাড়ের নেশা ছিল তার। বাবা-মায়ের সঙ্গে পাহাড়ে ঘুরতে গিয়ে সেখান থেকেই পাহাড়-পর্বতের প্রতি ভালো লাগা শুরু হয়। তার পর সপ্তম শ্রেণিতে পড়ার সময় রক ক্লাইম্বিং কোর্স করে। হিমালিয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়েছে সে।
- ১শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ২আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৩ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৪পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৫দেশের সব বিভাগে বৃষ্টির আভাস
- ৬কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- ৭ভরিতে ২২১৬ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৮বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৯শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ১০শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৩একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৪বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ৫মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৬সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ৭বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার
- ৮এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ৯ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে: বাণিজ্যমন্ত্রী
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর





পাঠকের মতামত