
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গত মঙ্গলবার নওগাঁয় চিকিৎসকদের উদ্যোগে আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে নওগাঁ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন -বিএমএ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ -স্বাচিপ এসব আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: বুলবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক জাহিদ নজরুল ইসলাম, স্বাচিপের সাধারণ সম্পাদক ডা: এএস রেজাউল মাহমুদ, বিএমএ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: মাহবুব আলম সিদ্দীকি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবুল কালাম আজাদ। এছাড়া প্রবীন চিকিৎসক ময়নুল হক দুলদুল, নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা: মুনীর আলী আকন্দ অন্যান্য চিকিৎসা বক্তব্য রাখেন।
সকাল ১১ টা থেকে বিকেল পর্যন্ত বিনা মূল্যে মানুষকে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। ক্যাম্পে নওগাঁ মেডিকেল কলেজ, আধুনিক হাসপাতালসহ স্বাস্থ্য বিভাগের মেডিসিন, বক্ষব্যাধি, কার্ডিওলজি, চর্ম ও যৌন, ডায়াবেটিস ও হরমন, নেফ্রোলজি বা কিডনী রোগ, মনোরোগ, শিশু মেডিসিন, শিশু সার্জারী, গাইনী এন্ড অবস্, নাক-কান-গলা, চক্ষু রোগ, অর্থোপেডিক্স, ইউএনটিসহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা প্রদান করেন।
আয়োজকরা জানান, কয়েক দিন ধরে প্রচারাভিযান চালানোর ফলে শত-শত মানুষ চিকিৎসা সেবা ও পরামর্শ নিতে আসেন। বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ওষুধ পেয়ে উপকৃত ও খুশি হোন মানুষ। এভাবে বিনামূলে্য মানুষের পাশে দাঁড়াকে আগামী দিনে আরো বড় পরিসরে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন চিকিৎসকরা।
- ১দুপুরের মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ২পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
- ৩কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ৪জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৫মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৬গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৭যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৮রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ৯সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ১০চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৩শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৪লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৫কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৬হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৭চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৮মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৯সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ১০গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি





পাঠকের মতামত