
কৃষি ক্ষেত্রে অপার সম্ভাবনাময় এবং বিশেষ করে ধান উৎপাদনে উদ্বৃত্ত জেলা ‘নওগাঁ’র মাঠে মাঠে এখন কেবলই সবুজের সমারোহ। অবারিত দৃষ্টি জুড়ে শুধুই বোরো আবাদের ক্ষেত। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি বোরো মওসুমে এ জেলায় ধার্যকৃত লক্ষমাত্রার চেয়ে অতিরিক্ত জমিতে বোরো আবাদ হয়েছে।
কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শামসুল ওয়াদুদ জানিয়েছেন এ বছর বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয় ১ লাখ ৮৫ হাজার ৮শ হেক্টর জমি। সেখানে কৃষকরা তাঁদের ১ লাখ ৮৯ হাজার ৪শ ৯০ হেক্টর জমিতে বোরো আবাদ করেছেন। আবাদকৃত জমির মধ্যে হাইব্রীড জাতের রয়েছে ১৪ হাজার ২শ হেক্টর এবং উন্নত ফলনশীল উফশী জাতের রয়েছে ১ লাখ ৭৫ হাজার ২শ ৯০ হেক্টর। ধার্যকৃত লক্ষ্যমাত্রার চেয়ে ৪ হাজার ১শ ৯০ হেক্টর বেশী জমিতে বোরো আবাদ হয়েছে।
সেই হিসেবে চাল উৎপাদনের পরিমানও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষি বিভাগের ধার্যকৃত লক্ষ্যমাত্রা প্রতি হেক্টরে ৪ দশমিক ৩৭ মেট্রিক টন হিসেবে এ বছর বোরো মওসুমে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৮ লক্ষ ১১ হাজার ৯শ ৪৬ মেট্রিক টন। সেখানে উৎপাদনের সম্ভাবনা রয়েছে ৮ লাখ ২৮ হাজার ৭১ দশমিক ৩০ মেট্রিক টন চাল।
জেলায় চলতি মওসুমে হাইব্রীড জাতের মধ্যে হিরা-২, হিরা-৬, এসএল-৮ এইচ, নব্র্যাক হাইব্রীড, তেজ, সিনজেন্টা ১২০৩, চমক, এমএস-১সহ প্রায় ২৬ জাতের ধান আবাদ হয়েছে। অন্যদিকে উফশী জাতের মধ্যে অন্যতম ব্রিধান-২৮, ব্রিধান-২৯, ব্রিধান-৮১, ব্রিধান-৮৯, জিরাশাইল, খাটো-১০, কাটারীভোগ, শম্পা কাটারীসহ প্রায় ২৭ জাতের ধান রোপিত হয়েছে।
নওগা জেলার ১১টি উপজেলায় উপজেলা ভিত্তিক বোরো আবাদের লক্ষ্যমাত্রা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ১৭ হাজার ৬শ হেক্টর, রানীনগর উপজেলায় ১৮ হাজার ৮শ হেক্টর, আত্রাই উপজেলায় ১৮ হাজার ৬শ হেক্টর, বদলগাছী উপজেলায় ১১ হাজার ৭শ ৫০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ২৮ হাজার ৪শ ২০ হেক্টর, পত্নীতলা উপজেলায় ১৯ হজার ৬শ হেক্টর, ধামইরহাট উপজেলায় ১৮ হাজার ৩শ ২০ হেক্টর, সাপাহার উপজেলায় ৫ হাজার ৮শ ৫০ হেক্টর, পোরশা উপজেলায় ৮ সহাজার ২শ হেক্টর, মান্দা উপজেলায় ১৯ হাজার ৮শ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ২২ হাজার ৫শ ৫০ হেক্টর জমিতে।
- ১নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ২মোড়লগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ
- ৩মোড়লগঞ্জে পাটের বস্তা ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা
- ৪গোল্ডকাপ ফুটবলে বালিকা দল গঠন বাধ্যতামূলক নয়: শিক্ষামন্ত্রী
- ৫আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
- ৬স্ক্যাভেটর দিয়ে দিনের আলোয় পাহাড় কেটে মাটি সংগ্রহের অভিযোগ
- ৭সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে
- ৮চাঁদপুরে পুলিশ হেফাজতে আসামী মৃত্যুর অভিযোগ
- ৯জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে নতুন ডিজি, বিএসসিতে এমডি
- ১০৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৪শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৮স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৯সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ১০ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ





পাঠকের মতামত