প্রকাশিত: এপ্রিল ১, ২০২১ ১০:২২ এএম

পরিবর্তন হচ্ছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইন্টারন্যাশনাল ফাইনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) লিমিটেডর নাম। বুধবার (৩১ মার্চ) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্র মতে, বর্তমানে ব্যাংকটি আইএফআইসি নামে পরিচিতি। এর পুরো নাম হলো ইন্টারন্যাশনাল ফাইনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স। নামটি অনেক বড় হওয়ায় এটি পরিবর্তন করে শুধু মাত্র আইএফআইসি নামেই থাকবে। নতুন আইন অনুযায়ী আইএফআইসি শেষে পিএলসি থাকবে।

উল্লেখ,৩১ ডিসেম্বর ২০২০ শেষে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস। এই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ৭০ পয়সা। আর এককভাবে ইপিএস হয়েছে ৩৫ পয়সা।

প্রসঙ্গত, আইএফআইসি ব্যাংক লিমিটেড বাংলাদেশ সরকার ও বেসরকারি উদ্যোক্তা নিয়ে ১৯৭৬ সালে গঠিত হয়। ১৯৮৩ সালে সরকার ব্যাংক বেসরকারি খাতে ছেড়ে দেয়া শুরু করলে আইএফআইসি ব্যাংক পুরাপুরি বেসরকারি খাতে চলে যায়।

বর্তমানে ব্যাংকটিতে ৩২ দশমিক ৭৫ শতাংশ শেয়ার সরকারের এবং বাকি শেয়ারের মধ্যে ৪ দশমিক ১১ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ২৩ দশমিক ১৫ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে রয়েছে দশমিক ৭৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩৯ দশমিক ২৫ শতাংশ।

শেয়ার

পাঠকের মতামত

ন্যাশনাল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক ...

লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) ...

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) ...

বাটা সু’র দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি বাটা সু লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক ...

মেঘনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান মেঘনা ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক ...

এশিয়া ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক ...

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ...

ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ...