
বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি, ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট (বি স্ট্রং)-এর আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে বীজ প্রযুক্তি গ্রাম প্রদর্শনীর ওপর এক বর্ণাঢ্য মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার অনুষ্ঠিত এ আয়োজনে শতাধিক কৃষকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (ক্রপস উইং) কৃষিবিদ ড. সালমা লাইজু।
অনুষ্ঠানে বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নতমানের বীজ উৎপাদন এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে ড. সালমা লাইজু বলেন, “বি স্ট্রং” প্রকল্প কৃষকদের জলবায়ু সহনশীল ও লাভজনক কৃষি ব্যবস্থার সাথে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মানসম্মত বীজ স্থানীয় পর্যায়ে সম্প্রসারণ করা গেলে কৃষি উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে বলে তিনি মন্তব্য করেন।
প্রকল্পের আওতায় ইব্রাহিমপুর ইউনিয়নে মোট ২০ বিঘা জমিতে বিভিন্ন ফসলের বীজ উৎপাদন ও প্রযুক্তি প্রদর্শনী স্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে ১০ বিঘা জমিতে বোরো ধান, ৩ বিঘা গম, ৩ বিঘা সরিষা, ৩ বিঘা মাসকালাই এবং ১ বিঘা জমিতে পেঁয়াজ বীজ উৎপাদন।
মাঠ দিবসে কৃষকদের হাতে-কলমে আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত বীজ উৎপাদন কৌশল, সার ও সেচ ব্যবস্থাপনা, রোগবালাই দমন এবং ফলন বৃদ্ধির বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এতে অংশগ্রহণকারী কৃষকরা এসব প্রযুক্তি সরাসরি দেখে নিজেদের কৃষি খামারে প্রয়োগের আগ্রহ প্রকাশ করেন।
ড. মোস্তফা এমরান হোসেন বলেন, এ ধরনের বীজ প্রযুক্তি গ্রাম প্রদর্শনী কৃষকদের মধ্যে নতুন উদ্ভাবনী ধারণা ছড়িয়ে দিতে এবং কৃষি উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে বলেও তিনি জানান।
অনুষ্ঠান শেষে কৃষকদের সঙ্গে মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
এনজে
- ১রংপুরে প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মামলা
- ২চাঁদপুরে মোটরসাইকেল-অটোরিক্সা সংঘর্ষে কিশোর নিহত
- ৩বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৪দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আভাস
- ৫মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৬ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৭লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৮স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৯পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ১০পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ১একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৪মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৫সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৬অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৭স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ৮টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৯পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ১০শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ





পাঠকের মতামত