প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৩ ১১:৫৭ এএম

নাইজেরিয়ায় গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘাতে ১৬ জন নিহত হয়েছে।দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় প্লাতিউ রাজ্যের মুশু গ্রামে পশুপালক এবং কৃষকদের মধ্যে সংঘাতের খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সময় রোববার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে ওই হামলার ঘটনা ঘটেছে। কী কারণে এই সংঘাতের সূত্রপাত তা এখনও জানা যায়নি। তবে দেশটির এক সেনা কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ওই এলাকায় আরও সংঘাত হতে পারে এমন আশঙ্কায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। দেশটিতে জাতিগত ও ধর্মীয় দ্বন্দ্ব খুবই সাধারণ ঘটনা হয়ে উঠেছে। প্রায়ই এ ধরনের সংঘাতে প্রাণহানির ঘটনা ঘটছে।

এর আগে দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় বেনু রাজ্যে দুটি পৃথক বন্দুক হামলার ঘটনায় অন্তত ৭৪ জন নিহত হন। সেখানে কৃষক ও পশুপালকদের মধ্যে ভূমির ব্যবহার নিয়ে তীব্র প্রতিযোগিতা চলে। এই বিরোধের সঙ্গে অনেক সময় জাতিগত ও ধর্মীয় বিভাজনও জড়িয়ে পড়ে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি দেশের সর্বস্তরের ...

অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ

২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন। ...

শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ

গাজীপুরের শ্রীপুরে প্রায় দুই যুগের দুর্ভোগ জলাবদ্ধতা নিরসনে স্বপ্রণোদিত হয়ে ড্রেন নির্মাণ করছে স্থানীয় বাসিন্দারা। ...