উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬ ৩:১৫ পিএম

উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন, সহকারী কমিশনার (ভূমি) মো: আবীর হোসেন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সদস্যসচিব হারুনুর রশিদ পাপ্পু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মোঃ আব্দুল্লাহ।

উক্ত মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৭ টি স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রদর্শনী দেখানো হয়।

এর আগে ক্রীড়ায় হবে সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

কাপাসিয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়মের অভিযোগ

গাজীপুরের কাপাসিয়ায় চরদুর্লভ খান আঃ হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়মের ...

সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চৌধুরী বাজারে সরকারি ট্যাগযুক্ত ২৪ বস্তা বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির সময় ...

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ রায়হানের কবরে শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদ রায়হানুল ইসলাম রায়হানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে তাঁর পরিবারের সঙ্গে ...