জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৬, ২০২৬ ১২:৪৬ পিএম

ফেনীর সোনাগাজীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে “উন্নয়ন পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা ভিডিও কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা।

উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম ভূঞা সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ।

এসময় গ্রামীণ অর্থনীতির অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়। বক্তারা বলেন, পল্লী উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিকে আরও গতিশীল করা সম্ভব।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের তাৎপর্য তুলে ধরে সকলকে গ্রামীণ উন্নয়ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

৩০ জন সদস্যের মাঝে প্রায় ২৩ লক্ষ ৮০ হাজার টাকার চেক বিতরণ ও একটি করে গাছের চারা বিতরণ করা হয়েছে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর শহরের পুরাতন বিসিক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ...

গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম সরকারকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং ...

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট রাজনীতিবিদ মাহবুব আনোয়ার বাবলু ইন্তেকাল করেছেন ...