প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫ ৪:০২ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বুধবার গ্যাস সংযোগের সাড়ে তিন কিলোমিটার অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট থেকে বিচ্ছিন্ন করা হয়। এছাড়া, আনুমানিক ৮৩০টি অবৈধ আবাসিক বার্নার বিচ্ছিন্ন এবং বিভিন্ন সাইজের পাইপ জব্দ ও বিনষ্ট করা হয়। জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এছাড়া, ফতুল্লার কাশীপুরে পরিচালিত অভিযানে মেসার্স ক্রোনি এপারেলস লিমিটেডের অবৈধ গ্যাস সংযোগের বাইপাস লাইন উৎস পয়েন্ট থেকে বিচ্ছিন্ন করা হয়। প্রতিষ্ঠানটির অবৈধ গ্যাস ব্যবহারের সংযোগ পূর্বেও একাধিকবার বিচ্ছিন্ন করা হয়েছিলো এবং তাদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।

অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বজায় রেখে এই অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

মাদারীপুরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ডায়াবেটিস হাসপাতাল উদ্বোধন

মাদারীপুরে  ১২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত ডায়াবেটিস হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ...

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...