
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা একটি বাড়িতে অভিযান চালিয়ে তিনটি বোমা উদ্ধার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
মঙ্গলবার (২ জুলাই) দুপুর ২টা থেকে উপজেলার বরপা এলাকার ওই বাড়িতে এ অভিযান চালানো হচ্ছে। এর আগে এদিন সকালে এটিইউয়ের সদস্যরা বাড়িটি ঘেরাও করে রাখে।
দুপুর ২টার দিকে এটিইউয়ের পুলিশ সুপার সানোয়ার হোসেন বাড়িটিতে অভিযান শুরুর খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রথমে ভবনের সব ফ্ল্যাটের বাসিন্দাদের নিরাপদে নামিয়ে আনা হয়। পরে তৃতীয় তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে ফ্ল্যাট থেকে শক্তিশালী তিনটি বোমা উদ্ধার করা হয়েছে। বোমাগুলো নিষ্ক্রিয় করতে প্রস্তুতি নেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, নরসিংদী, নেত্রকোনা ও কক্সবাজার থেকে একাধিক জঙ্গি সদস্যকে আটক করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী রূপগঞ্জ উপজেলার সৌদি প্রবাসী জাকিরের চারতলা ভবনটি ঘিরে রেখে অভিযান চালানো হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, বরপার আরিয়াব এলাকায় সৌদি প্রবাসী জাকির হোসেনের চারতলা বাড়ির তিনতলায় জঙ্গি কার্যক্রমে জড়িত এক ব্যক্তি রয়েছেন বলে তথ্য পুলিশের কাছে তথ্য আছে। সন্দেহভাজন ব্যক্তি ৩-৪ দিন ধরে ওই ভবনের একটি ফ্ল্যাটে অবস্থান করছে।
বিএইচ
- ১বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার
- ২একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৩ডিবেটিং এডুকেশন সোসাইটির নতুন সভাপতি হেলাল উদ্দিন, সম্পাদক মহিউদ্দিন
- ৪বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত
- ৫ছয় মাসে ইসলামী ব্যাংকের লোকসান ১,৩১৬ কোটি টাকা
- ৬বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ৭মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৮সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা
- ৯জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা
- ১০ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৪সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৫সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৮‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা
- ৯স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ১০সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী





পাঠকের মতামত