প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৪ ৯:৪৪ পিএম

বিক্ষোভের মুখে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মাকসুরা নূরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

অতিরিক্ত সচিব মাকসুরা নূরকে ওএসডি করে রোববার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করায় মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন করছেন নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

তারা মাকসুরার পদত্যাগ ও শাস্তি দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করছেন। দাবি পূরণ না হলে কোথাও কোথাও কর্মবিরতির হুমকিও দিয়েছেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীরা জানিয়েছেন, গত ৮ সেপ্টেম্বর নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর বলেছেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার ভিত্তিতে নার্সদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল। তার এ বক্তব্য নারীদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল বরখাস্ত

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার আমরীন ...

গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জ্বালানি ...