
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় গত বুধবার গভীর রাতে হত্যাসহ মোট তিনটি অজ্ঞাতনামা মামলা করা হয়েছে। নিউমার্কেট থানায় তিনটি অজ্ঞাতনামা মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শরীফ মো. ফারুকুজ্জামান।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, এখন পর্যন্ত দায়েরকৃত তিনটি মামলার সবগুলোতেই অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে করা হয়েছে, নির্দিষ্ট কোন ছাত্র বা কোন পক্ষকে আসামী করা হয় নি।
গত সোমবার মধ্যরাত থেকে নিউমার্কেট এলাকায় দোকানমালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়। রাতে সংঘর্ষ থামাতে গিয়ে অন্তত ২৫ পুলিশ সদস্য আহত হন। পরদিন গত মঙ্গলবার দিনভর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে পথচারী নাহিদ হাসান নিহত হন। গত বুধবার ঢাকা কলেজের সামনে কয়েকটি ককটেলের বিস্ফোরণ হয়।
নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে নাহিদ হত্যায় তাঁর চাচা মো. সাঈদ বাদী হয়ে একটি মামলা করেন। এছাড়া পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে নিউমার্কেট থানার উপপরিদর্শক মেহেদী হাসান বাদী হয়ে মামলা করেন।
গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকা কলেজের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আরো একটি অজ্ঞাতনামা আসামী করে মামলা করেন নিউমার্কেট থানার আরেক উপপরিদর্শক ইয়ামিন কবির।
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২‘নগদ’ বিক্রির গুজব ভিত্তিহীন: আইসিটি মন্ত্রী
- ৩১.৫ বিলিয়ন ডলারে ২১ বোয়িং কিনছে ইউএস-বাংলা, বিশ্ববাজারে বড় লক্ষ্য
- ৪বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিতে ব্রুনাইকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুরোধ
- ৫কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ
- ৬হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ৭সোনালী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি
- ৮সমন্বিত উদ্যোগ ছাড়া নদী-খাল রক্ষা সম্ভব নয়: পানিসম্পদমন্ত্রী
- ৯ইফতেখার আহমেদ শামীমের বেস্টসেলিং উপন্যাস ‘মৃত্যুটা ভীষণ প্রয়োজন’-এর তৃতীয় সংস্করণ প্রকাশ
- ১০হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ১রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ২প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৩২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৪পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৫উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৬চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৭হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৮শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর
- ৯বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ১০সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ





পাঠকের মতামত