
ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন “নিরাপদ ও বাসযোগ্য মানবিক ঢাকা” গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে বলেন, সারাদেশের ন্যায় ঢাকা-৮ আসনকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে জামায়াতে ইসলামী।
তিনি বলেন, আগামীতে জনগণ তাকে নির্বাচিত করলে ঢাকা-৮ আসনকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি নিরাপদ ও বাসযোগ্য মানবিক এলাকা হিসেবে জনগণকে উপহার দেওয়া হবে। জনভোগান্তি দূরীকরণে নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহের পদক্ষেপ গ্রহণ করা হবে। শিক্ষা ও স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে প্রয়োজনীয় ব্যবস্থার পাশাপাশি শিশুদের মেধা বিকাশে খেলাধুলা ও সুস্থ বিনোদনের আয়োজন করা হবে। মাদকমুক্ত করতে যুবসমাজের জন্য খেলাধুলা ও শরীরচর্চার রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করা হবে। “আমার ঢাকা, আমাদের ঢাকা; গড়ব মোরা একসাথে”—এই স্লোগানে ঢাকা-৮ সংসদীয় এলাকাকে নতুন বাংলাদেশের মডেল হিসেবে গড়ে তুলতে স্থানীয়দের জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে একটি নিরাপদ ও বাসযোগ্য মানবিক শহর উপহার দেওয়াই জামায়াতে ইসলামীর অঙ্গীকার।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে “মোটরসাইকেল শোভাযাত্রা” শেষে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, অতীতে যারা এমপি হয়ে ঢাকা-৮ আসনের জনগণের সঙ্গে প্রতারণা করেছে, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, ব্যাংক-বীমার মালিক হয়েছে, নিজ নামে স্কুল-কলেজ প্রতিষ্ঠা করে শিক্ষা বাণিজ্য করেছে—তাদেরকে আর ভোট দেওয়া যায় না। তারা আবারও সুযোগ পেলে দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলবে। তারা ক্ষমতায় গিয়ে দুর্নীতির মাধ্যমে বিদেশে টাকা পাচার করে দুর্নীতিতে টানা পাঁচবার (ক্ষমতার পাঁচ বছর) বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। জামায়াতে ইসলামীতে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজির স্থান নেই। জামায়াতে ইসলামীর নেতৃত্বে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজিমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সব দল দেখা শেষ—উল্লেখ করে তিনি জামায়াতে ইসলামীকে পরীক্ষামূলকভাবে একবার নির্বাচিত করার আহ্বান জানিয়ে বলেন, জামায়াতে ইসলামীর অঙ্গীকার—জাতি পাবে নিরাপদ এক কল্যাণ রাষ্ট্র। জুলাইয়ের শহীদদের স্বপ্নের বৈষম্যহীন কল্যাণ ও মানবিক নতুন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থন দিতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালক মুহাম্মদ শামছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদের সদস্য ও ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শাহীন আহমেদ খান, মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা শরিফুল ইসলাম, শাহবাগ পূর্ব থানা আমির আহসান হাবীব, শাহবাগ পশ্চিম থানা আমির অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক চৌধুরী, রমনা থানা আমির আতিকুর রহমান, মতিঝিল দক্ষিণ থানা আমির মাওলানা মোতাছিম বিল্লাহ, মতিঝিল উত্তর থানা আমির মো. শামসুল বারী, মতিঝিল পূর্ব থানা আমির মো. নুরুদ্দিন, শাহজাহান পশ্চিম থানা আমির মো. সরোয়ার হোসেনসহ ঢাকা-৮ সংসদীয় এলাকার জামায়াতে ইসলামীর সব সাংগঠনিক থানা ও বিভাগীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।
পথসভা শেষে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা শাহবাগ মোড় থেকে শুরু হয়ে মৎস্যভবন → হাইকোর্ট মাজার → কর্মচারী হাসপাতাল → সিটি কর্পোরেশন → মাজার দক্ষিণ গেট → বঙ্গভবন → দৈনিক বাংলা → শাপলা → নটরডেম → আল হেলাল → জোন বাজার → কামলাপুর → সেন্টার পয়েন্ট → মির্জা আব্বাস কলেজ → আমতলা → রাজারবাগ → মালিবাগ → মগবাজার → সাবেক রমনা থানা → বেইলি রোড → শান্তিনগর → কাকরাইল → নয়াপল্টন → ফকিরাপুল → দৈনিক বাংলা → পল্টন মোড়ে এসে শেষ হয়। এ সময় হাজার হাজার নেতাকর্মীর দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা স্লোগানে মুখরিত হয়ে উঠে ঢাকা-৮ সংসদীয় এলাকা।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত





পাঠকের মতামত