
জাতীয় নির্বাচনকে ঘিরে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউরের ঘর এলাকায় শ্রী শ্রী অদ্বৈতচার্য মন্দির কমপ্লেক্সের নির্মাণকাজ পরিদর্শন ও মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আ ফ ম খালিদ হোসেন বলেন, সরকার ইতোমধ্যে জাতীয় নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করেছে। ইলেকশন কমিশন সেই রোডম্যাপ অনুযায়ী কাজ করছে। সেনাবাহিনীর সদস্য সংখ্যা, পুলিশের বিন্যাসসহ প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। আমাদের প্রত্যাশা- ঘোষিত সময়েই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে পারবো। রাজনৈতিক নেতাদের সঙ্গে অতীতে যেমন আলোচনা হয়েছে, আগামীতেও হবে। ফেব্রুয়ারিতে একটি উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রস্তুতি রয়েছে।
ধর্ম উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনকে ঘিরে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব বাহিনী প্রস্তুতি সম্পন্ন করেছে।
তিনি বলেন, আমাদের হাতে সময় কম, আমরা আর অল্প কিছুদিন দায়িত্বে আছি। সময় পেলে আরও অনেক কাজ করার সুযোগ থাকতো। শিগগিরই নির্বাচনকালীন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে নিজ নিজ ঠিকানায় ফিরে যাবো।
এ সময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, তাহিরপুর উপজেলা ইউএনও মেহেদী হাসান মানিক প্রমুখ।
এম জি
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট





পাঠকের মতামত