জেলা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারী ১২, ২০২৬ ৫:১০ পিএম

নির্বাচনে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে পুলিশ প্রশাসন সজাগ রয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জসিম উদ্দিন।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে মিরপুর থানা কম্পাউন্ডে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে এবং এলাকার বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আয়োজিত সভায় পুলিশ সুপার নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখতে সকলের সহযোগিতা কামনা করে তিনি আরও বলেন , কেউ যদি আইন ভঙ্গ করে বা নির্বাচন ঘিরে সহিংসতা সৃষ্টি করে, তাৎক্ষণিকভাবে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করতে।

সভায় মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল গফুর, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আরিফুজ্জামান, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি, ছাত্রদল নেতা তসলিম উদ্দিন নিশাতসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

মিরপুরে উৎসবমুখর রাজনৈতিক পরিবেশ রয়েছে জানিয়ে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, মিরপুরে একটি উৎসবমুখর রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগে আগ্রহী, এবং গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী।

তিনি আরও বলেন, মানুষ পরিবর্তন চায়, ন্যায়বিচার ও গণতন্ত্র চায়। এই জনগণের শক্তিই আমার প্রেরণা। ভয় নয়, ভালোবাসা ও আস্থার রাজনীতি গড়তে চাই।

তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন এবং দলমত নির্বিশেষে দেশের জন্য কাজ করার আহ্বান জানান।

স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশ নেন এবং তাঁদের মতামত প্রদান করেন। সভায় শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেন সকলে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চৌধুরী বাজারে সরকারি ট্যাগযুক্ত ২৪ বস্তা বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির সময় ...

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ রায়হানের কবরে শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদ রায়হানুল ইসলাম রায়হানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে তাঁর পরিবারের সঙ্গে ...