প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৪ ১২:৫২ পিএম

নেত্রকোনার কলমাকান্দায় পূজা দেখতে যাওয়ার পথে নৌকা ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হরিণধরা গ্রামের বিপ্লব তালুকদারের ছেলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অমিত তালুকদার (৭), অপরজন একই গ্রামের সঞ্জয় তালুকদারের মেয়ে ঋতু তালুকদার (১৭)। নিহতরা সম্পর্কে ফুফু-ভাতিজা।

স্থানীয়রা জানান, উপজেলার হরিণধরা গ্রামের পূর্বপাড়া থেকে পশ্চিমপাড়া পূজা দেখতে যাওয়ার সময় নৌকা ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পূজা দেখতে যাওয়ার পথে নৌকা ডুবে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটলো। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্তদের বিচার দ্রুত সম্পন্ন, মানবতাবিরোধী অপরাধের ...

চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত

কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশন বেসরকারি ব্যবস্থাপনায় (লিজ) পরিচালনার সম্ভাবনা ও সক্ষমতা যাচাইয়ে দুই দিনের সফরে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সরিষাবাড়ীর হুমায়ুন করিম

বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন জামালপুরের সরিষাবাড়ীর কৃতি সন্তান অ্যাডভোকেট মো: ...