প্রকাশিত: মে ১২, ২০২২ ৫:২০ পিএম
নড়াইলে ২০২ তম আন্তর্জাতিক নার্স দিবস পালন।  দীর্ঘ ২ বছর পর করোনা যুদ্ধ কাটিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দিবসটি পালন করলেন নড়াইলের নার্সরা।
আজ (১২ মে) বৃহস্পতিবার নড়াইল সদর হাসপাতাল, নড়াইলের নার্সদের আয়োজনে বর্ণাঢ্য  র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দিবসটি অনুষ্ঠিত হয়। নড়াইল সদর হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এর পরে নড়াইল সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
নার্সিং সুপার ভাইজার ননী বালা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ প্রেমানন্দ মন্ডল,  নড়াইল সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আসাদুজ্জামান মুন্সি, স্বাধীনতা নার্সেস পরিষদ, নড়াইল জেলা কমিটির সভাপতি বিউটি পারভিন, সাধারণ সম্পাদক হেনা পারভিন, সিনিয়র ষ্টাফ নার্স সুমি আকতার, রোমানা আফরোজ , নার্স মজিদা খানম, সুপ্রিয়া, শাহিনুর বেগম প্রমূখ।
এছাড়াও এসময়ে হাসপাতালের সিনিয়র-জুনিয়র নার্সসহ সকল কর্মকর্তা- কর্মচারী উপস্থিত ছিলেন।
শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...