প্রকাশিত:
এপ্রিল ১৪, ২০২২ ৬:২২ পিএম

ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়েছে নড়াইলের সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার বাংলা ১৪২৯ সালকে বরণ করে নিতে প্রভাতী সংগীত অনুষ্ঠান, মঙ্গল প্রদিপ প্রজ্জ্বলন, মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে রয়েছে লাঠিখেলা, হাড়িভাঙ্গা ও ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা।
বর্ষবরণ উদযাপন পর্ষদ, নড়াইলের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গল শোভাযাত্রাটি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক করে একইস্থানে এসে শেষ হয়।
অপরদিকে পৃথক কর্মসূচি জেলা শিল্পকলা একাডেমিতেও পালিত হয়। এ কর্মসূচিতে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পৌর মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ফকরুল হাসানসহ সংশিস্নষ্টরা উপস্থিত ছিলেন।
এছাড়া নড়াইলে ব্যতিক্রমী বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। নড়াইল সদরের পল্লী গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে এই ব্যতিক্রমী বর্ষবরণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আজ সকালে বিদ্যালয় চত্বর থেকে সাড়ে ৩শত ছাত্রছাত্রী ও শিক্ষকদের অংশগ্রহণে বিশাল শোভাযাত্রা বের করা হয়। করোনার ধাক্কা কাটিয়ে দুই বছর পর ব্যতিক্রমী বর্ষবরণে মেতে উঠেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার ১১টি গ্রামবাসী। বাইসাইকেল চালিয়ে প্রায় ১৭ কিলোমিটার এলাকাজুড়ে নতুন বছরকে স্বাগত জানান সবাই।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল জানান, পরিবেশবান্ধব বাইসাইকেল চালিয়ে বিদ্যালয়ের প্রায় সব ছাত্রছাত্রীই নিয়মিতই যাতায়াত করে। এরই ধারাবাহিকতায় এবার বাইসাকেলযোগেই নতুন বাংলা বছর বরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন-সহকারী প্রধান শিক্ষিকা শিখা রানী মল্লিক, শিক্ষক তাপস পাঠক, কৃষ্ণ গোপাল রায়, সুকান্ত গোস্বামী, শিবানী রানী দাসসহ অন্যরা।
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২দেশের ৯ জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
- ৩জাপানে শক্তিশালী ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার
- ৪সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ৫২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৬সঞ্চয়পত্রে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ
- ৭মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৮হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৯প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ১০বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত