প্রকাশিত: জুলাই ৮, ২০২৪ ৫:০৭ পিএম

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিনকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

রোববার (৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শাহনাজ আরেফিন ২০২১ সালের অক্টোবরে সচিব হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে যোগদান করেন। এর আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিব ছিলেন।

১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের ১০ম ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন।

বর্তমানে সরকারের প্রশাসনে ১৩ জন সিনিয়র সচিব রয়েছেন।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল বরখাস্ত

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার আমরীন ...

গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জ্বালানি ...