
ইরানের প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি কানি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের কাছে টেকসই প্রতিশ্রুতি দেয় তাহলে ২০১৫ সালের সই হওয়া পরমাণু সমঝোতা পুনর্বহাল বিষয়ক চুক্তি হাতের মুঠোয় রয়েছে।
তিনি বলেন, ইরান বিশ্বাস করে যে, চুক্তির অপরপক্ষ থেকে দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতি দিলে দ্রুত নতুন একটি চুক্তি হবে এবং এই নিশ্চয়তা দিতে হবে যে, নতুন চুক্তি টেকসই হবে।
ইরানের প্রধান পরমাণু আলোচক বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন। সফরের অংশ হিসেবে সর্বপ্রথম তিনি পৌঁছেছেন হাঙ্গেরিতে। আর সেখানে দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য প্রতিমন্ত্রী পিটার স্টেরেই-এর সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি।
২০১৫ সালে যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া এবং যুক্তরাজ্যের সাথে ইরানের একটি পরমাণু চুক্তি হয়েছিল। এ চুক্তিতে ইরানের পরমাণু কর্মসূচি সীমাবদ্ধ করার চেষ্টা করা হয়েছিল। তার পরিবর্তে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাষ্ট্র।
চুক্তির শর্ত অনুযায়ী তেহরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে আনার পাশাপাশি আন্তর্জাতিক পরিদর্শকদের পারমাণবিক প্রকল্প এলাকায় প্রবেশ করতে দেবে বলে একমত হয়েছিল।
তবে ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে ইরানের ওপর আবার নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছিলেন, যার কারণে ইরান তাদের বেশ কয়েকটি প্রতিশ্রুতির ব্যত্যয় করে।
ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়িয়ে চলছে এবং বলছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। এই সমৃদ্ধ ইউরেনিয়াম রিয়্যাক্টর জ্বালানি তৈরির কাজে ব্যবহৃত হতে পারে তবে এই একই জিনিস পারমাণবিক বোমা তৈরিতেও ব্যবহার হয়।
ডোনাল্ড ট্রাম্পের আমলে বাতিল হওয়া চুক্তি পুনরুজ্জীবিত করতে বিভিন্ন সময় আগ্রহ দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।
- ১সেতু বিভাগের সচিব এর সাথে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ২বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
- ৩চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৪ইউনাইটেড ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ৬হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার
- ৭ডাচ-বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮রিকেট বেনকাইজারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯ওয়ান ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০ফেডারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৩চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৪লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৮জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা
- ৯কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ১০পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ





পাঠকের মতামত