
পূর্ব ঘোষণা অনুসারে গুগল তাদের এআই চ্যাটবট বার্ড পরীক্ষামূলকভাবে অবমুক্ত করেছে। প্রাথমিকভাবে চ্যাটবটটি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য অবমুক্ত করা হয়েছে। যা চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবেই বাজারে আসছে।
ইতোমধ্যে এই দুই দেশের গ্রাহকদের বার্ড ব্যবহারের আহ্বান জানিয়েছে গুগল।
বার্ড, চ্যাটজিপিটির বা সমমান কয়েকটি চ্যাটবট হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ যেটি মানুষের আদেশের ভিত্তিতে কবিতা, গল্প বা কম্পিউটার কোড লিখে দিতে পারে। টেক দুনিয়ায় আইফোনের পর সবচেয়ে বড় আলোড়ন তৈরি করেছে এই এআই চ্যাটবট।
মঙ্গলবার গুগলের সিইও সুন্দর পিচাই বলেছেন, গুগলের প্রায় ৮০ হাজার কর্মী পরীক্ষা করার পর বার্ড বাজারে অবমুক্ত করা হয়েছে। তবে এটি আপাতত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে। যা সারাবিশ্বের অবমুক্ত করার প্রথম ধাপ।
এক মেমোতে পিচাই আরও বলেন, মানুষ যখন বার্ড ব্যবহার করতে শুরু করবে, তখন এর সক্ষমতা দেখে রীতিমত চমকে যাবে।
পিচাই আরও বলেন, আমরা ব্যবহারকারীদের মতামত আশা করছি। সে অনুসারে প্রয়োজনে টেকনোলজি আরও উন্নতি করা হবে।
গুগলের ভাইস প্রেসিডেন্ট সিসি সিয়াও এবং এলি কলিন্স বলেন, বার্ড নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে আমরা অনেক কিছু শিখছি। তবে সাধারণ মানুষের ফিডব্যাক নিয়ে প্রয়োজনে সেবার মান আরও উন্নত করা হবে।
এদিকে ওপেন এআইয়ের চ্যাটজিপিটি কয়েক মাস আগে বাজারে আসে। এসে পুরো বিশ্বে দ্রুতই জনপ্রিয়তা পায়। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের সর্বশেষ ভার্সন জিপিটি ৪ বাজারে আনার ঘোষণা দিয়েছে।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত