
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় বিশেষ চাহিদাসম্পন্ন (অটিস্টিক, ডাউন সিনড্রোম ও সেরিব্রাল পলসি) পরীক্ষার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবেন। একইসঙ্গে শিক্ষার্থীদের খাতা আলাদাভাবে সিলগালা করতে বলা হয়েছে। তবে এসব সুবিধা পাওয়ার জন্য আগে থেকেই জানাতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র ও একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী এই অতিরিক্ত সময় সুবিধা দেয়া হবে। তবে এজন্য পরীক্ষার্থীর সমাজসেবা অধিদফতর কর্তৃক প্রদত্ত বৈধ প্রতিবন্ধী সনদ থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষা শুরুর কমপক্ষে দুই কর্মদিবস আগে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের তথ্য-প্রবেশপত্রের কপি ও প্রতিবন্ধী সনদের কপি-পরীক্ষা নিয়ন্ত্রক বা সংশ্লিষ্ট অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠাতে হবে।
এছাড়া প্রতিবন্ধী পরীক্ষার্থীদের উত্তরপত্র পৃথকভাবে গালা সীল করে অনার্স প্রথম বর্ষের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. আব্দুস সামাদের কাছে পাঠাতে হবে। এক্ষেত্রে ঠিকানা দিতে হবে- জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪। আর প্যাকেটের গায়ে লাল কালিতে ‘প্রতিবন্ধী পরীক্ষার্থীর উত্তরপত্র’ লিখে দেয়ার নির্দেশনাও দেয়া হয়েছে।
এম জি
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ৩১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৪খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৫বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৬অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৭নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৮তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৯জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ১০২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৬সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৭চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৮চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ৯সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ১০সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত