
অনার্স ১ম বর্ষের পরীক্ষার্থীদের প্রয়োজনীয় জিনিসপত্র বিনামূল্যে রাখতে হেল্প ডেস্ক কার্যক্রম পরিচালনা করেছেন কবি নজরুল কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ কামরুল ইসলাম কানন।
রোববার (২১ সেপ্টেম্বর) সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের ব্যাগ, মোবাইলসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে এই হেল্প ডেস্ক কার্যক্রম পরিচালনা করা হয়।
জানা যায়, কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে পরীক্ষা দেন। সেখানে তাদের ব্যাগ, মোবাইলসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে অসুবিধায় পড়তে হয়। অনেকেই এই সময় পরীক্ষার্থীদের থেকে জন প্রতি ২০ থেকে ৩০ টাকা নিয়ে তাদের ব্যাগ, মোবাইলসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখেন। তবে, বিভিন্ন সময়ে এ বিষয়ে অব্যবস্থাপনার অভিযোগ থাকে। একারণে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় জিনিসপত্র বিনামূল্যে রাখতে হেল্প ডেস্ক কার্যক্রম চালু করেছেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ কামরুল ইসলাম কানন।
এদিকে এমন উদ্যোগে শিক্ষার্থীদের প্রশংসায় ভাসছেন তিনি। শিক্ষার্থীরা বলেন, আমরা অনেকেই দূর থেকে পরীক্ষা দিতে আসি। মোবাইল না আনলে পরীক্ষা শেষে কারো সাথে যোগাযোগ করা যায় না। তাছাড়া অনেক প্রয়োজনীয় জিনিসপত্রও সাথে থাকে। এগুলো আগে টাকা দিয়ে বাইরে রেখে যেতে হতো। তবে হারিয়ে যায় কিনা সেই টেনশন হতো পরীক্ষা চলাকালীন সময়েও। অনেক সময় বাইরে বের হয়ে প্রয়োজনীয় অনেক কিছুই পেতাম না। ছাত্রদলের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। তাদের হেল্প ডেস্কের জন্য বিনামূল্যে সব কিছু রেখে যেতে পেরেছি। আমাদের প্রত্যাশা, ছাত্রদল শিক্ষার্থীদের প্রয়োজনে সবসময় এভাবে পাশে দাঁড়াবে।
কবি নজরুল কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ কামরুল ইসলাম কানন বাণিজ্য প্রতিদিনকে জানান, আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় এই হেল্পডেস্কের মাধ্যমে আমরা পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, যাতে তারা কোনো প্রকার হয়রানি বা বিভ্রান্তির শিকার না হয়। শিক্ষার্থীদের জন্য একটি সহানুভূতিশীল ও ইতিবাচক পরিবেশ গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য। পরীক্ষার শেষ দিন পর্যন্ত এ কার্যক্রম চলামান থাকবে বলেও জানান তিনি।
জেআরটি
- ১মিরপুরে কপোতাক্ষ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
- ২বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম
- ৩আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
- ৪সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড
- ৫চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৬তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ
- ৭বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৮ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ৯চাঁদপুরের সাবেক ডিসি মাজেদুর রহমানের বাধ্যতামূলক অবসর
- ১০রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি
- ১চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ২চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৩ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৪লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৫২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৬নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৭জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৮রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৯প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু





পাঠকের মতামত