
গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একটি দল ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো যাত্রীর ক্ষতি না হলেও বাসটি ভস্মীভূত হয়েছে।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে নীলফামারী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দোয়েল পরিবহণের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে পলাশবাড়ীর ড্রিমল্যান্ড এলাকায় বাসের ব্যাটারির শর্টসার্কিটে আগুন জ্বলে ওঠে। আগুন দেখে নাশকতা মনে করে যাত্রীরা তাড়াহুড়া করে নামতে গিয়ে ৭ যাত্রী আহত হন।
সংবাদ পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টার করে। কিন্তু ততক্ষণে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়।
এ ব্যাপারে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন ম্যানেজার লোকমান হাকিম জানান, এটি কোনো নাশকতা নয়। ব্যাটারির শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আমরা যাত্রীবাহী বাস থেকে যাত্রীদের নিরাপদে নামাতে সহযোগিতা ছাড়াও আগুন নিয়ন্ত্রণে আনি।
এনজে
- ১মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় হামলা
- ২রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুনে ৩ জন দগ্ধ
- ৩চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের প্রাণহানি
- ৪সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৫বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
- ৬সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ৭সিটি ব্যাংকের বোর্ড সভা ২৬ জুলাই
- ৮আরএকে সিরামিকসের বোর্ড সভা ২৬ জুলাই
- ৯রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
- ১০দু:সহ মাইলস্টোন ট্র্যাজেডির বার্ষিকী আজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৩গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ৪চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা
- ৫সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৬সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৭৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার
- ৮ঝুঁকিতে চাঁদপুর মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প
- ৯যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
- ১০প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস





পাঠকের মতামত