
প্রাণঘাতী করোনা ভাইরাসের নতুন ধরন প্রতিরোধে পশ্চিমা দেশগুলোর ভ্যাকসিন বেশ কার্যকর। অপরদিকে নতুন ধরনের সঙ্গে লড়াই করতে চীনের ভ্যাকসিনের কার্যকারিতা কম। কিন্তু তা সত্ত্বেও পশ্চিমা দেশগুলোর কাছ থেকে কোনো ভ্যাকসিন নিতে চান না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
শনিবার এক অনুষ্ঠানে এমন তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক এভ্রিল হায়েন্স। এছাড়া চীনে সম্প্রতি করোনা লকডাউন নিয়ে হওয়া আন্দোলন নিয়েও কথা বলেছেন মার্কিন এ কর্মকর্তা। তিনি জানিয়েছেন, সবকিছু এখন শান্ত এবং চীনে সরকার পতনের মতো কোনো পরিস্থিতি নেই।
বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীনে গত কয়েকদিনে আবারও রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু এ সংক্রমণ ঠেকাতে যে ধরনের ভ্যাকসিন প্রয়োজন সেটি চীনের হাতে নেই। তবুও নিজের মুখ বাঁচাতে প্রেসিডেন্ট শি জিনপিং পশ্চিমাদের কাছ থেকে ভ্যাকসিন নিতে চান না উল্লেখ করে এভ্রিল হায়েন্স বলেছেন, ‘শি পশ্চিমাদের কাছ থেকে ভালো ভ্যাকসিন নিতে অনিচ্ছুক। এর বদলে তিনি চীনের ভ্যাকসিনের ওপর নির্ভর করছেন যেটি ওমিক্রন প্রতিরোধে পশ্চিমাদের ভ্যাকসিনের মতো কার্যকর না।’
বেশ কয়েকজন বিশেষজ্ঞ জানিয়েছেন, যেহেতু চীনের হাতে কার্যকরী ভ্যাকসিন নেই। ফলে তারা যদি অন্যের সহায়তা না নেয় তাহলে দেশটিতে আবারও মহামারি ছড়িয়ে পড়তে পারে।
চীনের সাধারণ মানুষ দীর্ঘ সময় ধরে লকডাউনের মধ্যে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে যান, এছাড়া এ লকডাউন অর্থনীতির ওপরও বেশ বড় প্রভাব ফেলছিল। মানুষের ক্ষোভ ও অর্থনৈতিক বিষয়টি বিবেচনা করে এখন লকডাউন শিথিল করে দেওয়া হচ্ছে দেশটিতে।
এছাড়া চীনের মিত্র উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও সম্ভাব্য পরমাণু পরীক্ষা নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক এভ্রিল হায়েন্স। তিনি দাবি করেছেন, উত্তর কোরিয়াকে আটকানোর কোনো ব্যবস্থা নেওয়ার ইচ্ছা চীনের নেই।
এ ব্যাপারে এ মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘উত্তর কোরিয়াসহ যেসব দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমস্যা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার ইচ্ছা চীনের নেই। যদিও উ. কোরিয়াকে আটকানোর ক্ষমতা তাদের আছে।’
এদিকে গত সপ্তাহে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ঘোষণা দেন বিশ্বের সবচেয়ে বড় পরমাণু শক্তিধর দেশ হতে চান তারা।
সূত্র: রয়টার্স
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত





পাঠকের মতামত