
অধিকৃত পশ্চিম তীরের জেনিনের কাছে কাফর দান গ্রামে অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে। বুধবার (১২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
ফিলিস্তিনের আল-কুদস ব্রিগেডের জানিয়েছে, কাফর দানে ইসরায়েলি সেনাদের সাথে ‘তীব্র’ লড়াই চলছে। ইসরায়েলি বাহিনী এর আগে গত সোমবার (১০ জুন) রামাল্লার পশ্চিমে চার ফিলিস্তিনি এবং গত শুক্রবার (৭ জুন ) জেনিনে আরো তিনজনকে হত্যা করেছিল।
ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি বিশেষ বাহিনীর একটি ইউনিট মঙ্গলবার (১১ জুন) জেনিনের ওই গ্রামে প্রবেশ করে এবং একটি বাড়ি ঘেরাও করে। সেখানে তাদের ছয়জনকে হত্যা করা হয়।
নিহত ছয়জনের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের মধ্যে একজন আহমাদ স্মৌদি। তিনি ১২ বছর বয়সী এক শিশুর ভাই, যাকে ২০২২ সালে জেনিনে ইসরায়েলি বাহিনীর হাতে মারাত্মকভাবে গুলিবিদ্ধ হতে হয়েছিল।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা ওই গ্রামে ‘সন্ত্রাস-বিরোধী’ অভিযান চালিয়েছে এবং চারজন সশস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করেছে। সেনাবাহিনী আরো জানিয়েছে, তারা হামলার সময় আক্রমণকারী হেলিকপ্টার ব্যবহার করেছে এবং তাদের পক্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সূত্র: আলজাজিরা
এএন
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত