
পাবনায় জামায়াতের বিক্ষোভ মিছিল শেষে গাড়ি ভাঙচুরের অভিযোগে ৫ কর্মীকে আটক করেছে পুলিশ। গত রোববার দুপুরে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- চাটমোহরের কদমতলী উত্তরপাড়া গ্রামের আলাপ উদ্দিন ছেলে ওয়াসিম মিয়া (২৮), কুষ্টিয়ার কুমারখালির চরসাদিপুর গ্রামের মন্টু মন্ডলের ছেলে দেলোয়ার হোসেন (২২), পাবনা সদর উপজেলার বলরামপুর গ্রামের সামাদ মোল্লার ছেলে আসলাম মোল্লা (৪২), দিলালপুর মহল্লার কাজী মাওলানা আব্দুল আজিজের ছেলে ছিবগাতুল্লা (২৭) ও চর বাঙ্গাবাড়িয়া গ্রামের আব্দুল কাদের এর ছেলে রতন আলী (২৭)।
এর আগে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, দলের আমিরসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে পাবনায় বিক্ষোভ মিছিল করে জেলা জামায়াত। পাবনার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বের হয় মিছিলটি। পৌরশহর অভিমুখে রওনা হলে মাসুম বাজার থেকে পুলিশি বাঁধার মুখে পড়ে। এ সময় উত্তেজনা দেখা দেয়। পরে জামায়াত নেতাদের হস্তক্ষেপে বিক্ষোভ মিছিল পুনরায় বাস টার্মিনালের শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে পাবনা জেলা জামায়াতের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল গাফফার খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির আবু তালেব মন্ডল, জামায়াতের জেলা সেক্রেটারি প্রিন্সিপাল ইকবাল হোসাইন, নায়েবে আমির জহুরুল ইসলাম খান, পৌর আমির আব্দুর রকিব, সদর আমির আব্দুর রব।
মিছিল ও সমাবেশ শেষে ফেরার পথে গাড়ি ভাঙচুরের অভিযোগে পাঁচ জন জামায়াত-শিবির কর্মীকে আটক করে পুলিশ।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, জামায়াতের মিছিল শেষে গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পাঁচজন জামায়াত-শিবিরের কর্মীকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসাইন জানান, পুলিশের অনুমতি নিয়ে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ-সমাবেশ করি। টার্মিনাল থেকে মুজাহিদ ক্লাব পর্যন্ত বিক্ষোভ সমাবেশের অনুমতি দেয়। আমরা যথাযথ সময়ে বিক্ষোভ শুরু করলে মাসুম বাজার থেকে পুলিশি বাঁধার সম্মুখীন হই। মিছিল থেকে ফেরার পথে আমাদের কয়েকজন কর্মীকে ধরে নিয়ে গেছে। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই।
- ১গায়ানা উপকূলে ১৩৩ আরোহী নিয়ে ফেরি ডুবি
- ২প্রগতি ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৪প্রাইম ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ৫ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৩ জুলাই
- ৬গ্লোবাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ৭অগ্রণী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২২ জুলাই
- ৮শাহজালাল ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯ফুটবল খেলার বিরোধে যুবককে ছুরিকাঘাতে হত্যা
- ১০প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৪নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৮বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৯নিউইয়র্কে বাংলাদেশির নামে সড়কের নামকরণ
- ১০হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর





পাঠকের মতামত