
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পিএইচডি ডিগ্রী অর্জনের জন্য ইনক্রিমেন্ট প্রদান সম্পর্কিত কার্যক্রম ইউজিসি কর্তৃক স্থগিত করণে বিবৃতি প্রদান করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
শুক্রবার(২০মে) এই প্রসঙ্গে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. জহির বিন আলম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রেরণ করা হয়।
এতে বলা হয়, শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অবগত হয়েছে যে, সম্প্রতি দেশের যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পিএইচডি ডিগ্রী অর্জনের জন্য ইনক্রিমেন্ট প্রদান সম্পর্কিত কার্যক্রম চালু করেছে তা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর ১৮ মে, ২০২২ তারিখের প্রজ্ঞাপন, স্মারক নং ৩৭.০১.০০০০.০৫২.২৩.০০০.২১/১৬৫৬ অনুযায়ী স্থগিতের নির্দেশ দেয়া হয়েছে।
উপর্যুক্ত বিষয়টি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তবে ইউজিসির প্রজ্ঞাপনে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পিএইচডি অর্জন সংক্রান্ত ইনক্রিমেন্ট প্রদানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে উল্লেখ আছে।
শাবি শিক্ষক সমিতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পিএইচডি ডিগ্রি অর্জন সংক্রান্ত ইনক্রিমেন্ট সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে চালুকরণের সরকারি সিদ্ধান্তের জোর দাবি জানাচ্ছে।
- ১চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ২জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৩বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৪টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ৫বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ৬ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৭স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৮আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৯পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ১০মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৯মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত





পাঠকের মতামত