নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫ ৪:২৫ পিএম

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন তিন সদস্য নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

বুধবার (২০ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।

নতুন সদস্যরা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম আমজাদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন চৌধুরী ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. মো. মহিউদ্দিন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তাদের এ পদে নিয়োগ দিয়েছেন।

সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে, তারা দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া-যেটি আগে ঘটে-সেই সময় পর্যন্ত সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

বর্তমানে কমিশনের সদস্য সংখ্যা ১৫ জন। নতুন তিন সদস্য শপথ নিয়ে যোগ দিলে এ সংখ্যা বেড়ে দাঁড়াবে ১৮ জনে।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

পুলিশে বড় ধরনের রদবদল

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ...

গেজেট প্রকাশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন আনা হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী, জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যদের ...

শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান, ওবায়দুর রহমান ওএসডি

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানকে তার পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার। ...

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিজি হলেন হেলাল উদ্দিন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত যুগ্ম সচিব মোহাম্মদ হেলাল উদ্দিন। ...