
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে আগামী সপ্তাহে মস্কো যাচ্ছেন। জিনপিং-পুতিনের মধ্যকার বৈঠকের তারিখও নির্ধারণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বেইজিং জানিয়েছে, আগামী ২০ থেকে ২২ মার্চ পুতিনের আমন্ত্রণে মস্কোতে অবস্থান করবেন প্রেসিডেন্ট শি জিনপিং। তারা আরও জানিয়েছে, ‘এ বৈঠকে দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ চুক্তি’ সম্পাদন করা হতে পারে।
শুক্রবার (১৭ মার্চ) এক টুইটে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেছেন, জিনপিংয়ের এ বৈঠকটি হবে ‘বন্ধুত্ব এবং শান্তির জন্য।’
তিনি আরও বলেছেন, ‘কোনো জোট নয়, কোনো শত্রুতা নয় এবং তৃতীয় পক্ষের ওপর কোনো আক্রমণ না করার ভিত্তিতে চীন এবং রাশিয়া আন্তর্জাতিক পরিমণ্ডলে গণতন্ত্রের প্রচার করে যাচ্ছে।’
বেইজিংয়ের এ শক্তিশালী কূটনীতিক আরও জানিয়েছেন, ইউক্রেন ইস্যু নিয়ে চীন তার ‘লক্ষ্য এবং ন্যায্য অবস্থান’ ধরে রাখবে এবং ‘শান্তি আলোচনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
এদিকে ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ১২ দফার একটি শান্তি প্রস্তাব দেয় চীন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ প্রস্তাবকে স্বাগত জানান। এরপর তিনি জানান, শান্তি প্রস্তাব নিয়ে তিনি প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে বৈঠক করতে চান।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পুতিনের সঙ্গে বৈঠক শেষ করে জেলেনস্কির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন শি জিনপিং। অবশ্য আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত এমন কোনো ঘোষণা আসেনি।
তবে বৃহস্পতিবার ইউক্রেনের পররাষ্টমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট পর্যায়ের বৈঠকের অংশ হিসেবেই এ দুই দেশের পররাষ্টমন্ত্রী ফোনে কথা বলেছেন।
জিনপিং এবং জেলেনস্কির সম্ভাব্য বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জন কিরবির কাছে প্রশ্ন করা হয়। এর জবাবে কিরবি জানান, যদি তারা দু’জন বৈঠক করেন ‘তাহলে এটি খুবই ভালো হবে।’
সূত্র: বিবিসি
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত