প্রকাশিত: জানুয়ারী ১২, ২০২৩ ১২:০২ পিএম , আপডেট: জানুয়ারী ১২, ২০২৩ ১২:১০ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পরিচালনা পর্ষদ কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছেন মোহাম্মদ আলী। এর পূর্বে তিনি ১ জুলাই ২০২০ থেকে পূবালী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বুধবার (১১ জানুয়ারি) পূবালী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহাম্মদ আলী ২০০৮ সালে মহাব্যবস্থাপক ও চিফ টেকনিক্যাল অফিসার পদে পূবালী ব্যাংকে যোগদান করেন। পরবর্তীতে তিনি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি প্রাপ্ত হন। তিনি পূবালী ব্যাংকের Credit Committee এর চেয়ারম্যানসহ বিভিন্ন সময়ে Chief Risk Officer, CAMLCO এবং CTO এর দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি উপ-ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে International Division, Credit Division, Treasury Division, Consumer Credit, Card ইত্যাদি বিভাগের নেতৃত্ব দেন।

মোহাম্মদ আলী রংপুর ক্যাডেট কলেজ হতে HSC-তে সম্মিলিত মেধা তালিকায় স্থান অর্জনসহ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ও স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ, IBA থেকে এক্সিকিউটিভ এমবিএ (মার্কেটিং) এবং AUST থেকে এমবিএ (ফিন্যান্স) বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে ডীনস্ অ্যাওয়ার্ড পান। এছাড়াও তিনি দেশে বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কনফারেন্সে অংশগ্রহণ করেছেন।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৯ আগস্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ...

ওয়ালটন হাই-টেকের সাথে ওয়ালটন ডিজি-টেকের একীভূতকরণের পরিকল্পনা অনুমোদন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সঙ্গে একীভূত হচ্ছে দেশের শীর্ষ ...

উৎপাদন সম্প্রসারণের জন্য জমি ক্রয় করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি ...

একমি ল্যাবরেটরিজে এমডি নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই ...

মাইডাস ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি মাইডাস ফাইন্যান্স পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক ...

মাইডাস ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি মাইডাস ফাইন্যান্স পিএলসির পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারী,২৬-মার্চ,২৬) অনিরীক্ষিত আর্থিক ...