
ভারতে খুচরা ও পাইকারি বাজারে গড়ে ৩০ শতাংশ কমেছে পেঁয়াজের দাম। দাম কমায় পণ্যটি রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে দেশটির সরকার।এক সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে এমন তথ্য দিয়েছে ইকোনমিক টাইমস। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, গত এক মাসে ভারতের খুচরা বাজারে পেঁয়াজের দাম কমেছে ৩০ শতাংশ, আর পাইকারি বাজারে কমেছে ৩৫ শতাংশ। তাই পেঁয়াজের দাম কমে যাওয়ায় দেশটির কেন্দ্রীয় সরকার রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা করছে।
ওই সরকারি কর্মকর্তা ইকোনমিক টাইমসকে বলেন, ‘ভারতের মূল উৎপাদনকেন্দ্রগুলোতে পেঁয়াজের দাম অনেকটা কমে গেছে। সে জন্য সরকার রফতানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চিন্তা করছে।’ যদিও আগে বলা হয়েছিল, পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা ৩১ মার্চ পর্যন্ত থাকবে। গত ৮ ডিসেম্বর ভারতের কেন্দ্রীয় সরকার পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করে।
মূলত দেশটিতে গত বছর পেঁয়াজ উৎপাদন কমে যাওয়ায় ডিসেম্বরের আগের তিন মাসে দেশটির বাজারে এই পণ্যের দাম দ্বিগুণ হয়ে যায়। পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ভারতের কেন্দ্রীয় সরকার এর পর রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে।
পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে ভারতের বাজারে দাম কমতে শুরু করে। কর্মকর্তারা বলছেন, এই সপ্তাহে খুচরা বাজারে পেঁয়াজের দাম কমে হয়েছে প্রতি কেজি ৩৯ রুপি। অথচ এক মাস আগেও দাম ছিল প্রতি কেজি ৫৯ রুপি। একইভাবে পাইকারি বাজারেও কমেছে দাম। বর্তমানে গড়ে প্রতি কুইন্টাল পেঁয়াজের দাম তিন হাজার ১৩৭ রুপি। এক মাস আগে যেখানে দাম ছিল চার হাজার ৮৮৫ রুপি। নিষেধাজ্ঞার পর মহারাষ্ট্রের পাইকারি বাজারে পেঁয়াজের দাম ৬০ শতাংশ কমেছিল।
সূত্র : ইকোনমিক টাইমস
এনজে
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৮সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৯অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- ১০চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত





পাঠকের মতামত