প্রকাশিত: জুন ৫, ২০২৪ ৮:০৬ পিএম , আপডেট: জুন ৫, ২০২৪ ৮:১০ পিএম

বাজেটের ওপর সাধারণ আলোচনার জন্য প্রতিদিন দুবেলা সংসদ অধিবেশন বসবে। সকালে তিন ঘণ্টা ও সন্ধ্যায় তিন ঘণ্টা এ অধিবেশন অনুষ্ঠিত হবে।

বুধবার (৫ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাজেটের ওপর সাধারণ আলোচনার জন্য দুবেলা সংসদ পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।

এ বৈঠকে কমিটি সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন। অন্যদের মধ্যে কমিটির সদস্য বিরোধীদলের নেতা জিএম কাদের, আমির হোসেন আমু, আবুল হাসানাত আব্দুল্লাহ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, আনিসুল হক, বিরোধীদলের উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ, আবদুল লতিফ সিদ্দিকী, ডেপুটি স্পীকার মো. শামসুল হক টুকু, ডা. দীপু মনি, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং এ কে এম রেজাউল করিম তানসেন। সভাপতির অভিপ্রায় অনুযায়ী অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৈঠকে অংশ নেন।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৩টায় অধিবেশন শুরু হবে। শুক্র, শনিবার ও সরকারি ছুটির দিন অধিবেশন বন্ধ থাকবে। তবে ২২ ও ২৯ জুন অধিবেশন অনুষ্ঠিত হবে। এছাড়া প্রতিদিন সকাল ১১টা হতে ১টা ও সন্ধ্যা ৭টা থেকে ১০টা পর্যন্ত অধিবেশন চলবে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত মিয়ানমার

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন বাংলাদেশে বসবাসরত ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। ...

ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশের সার্বিক জনস্বাস্থ্য উন্নয়নে সামাজিক স্বাস্থ্য সচেতনতা ...

স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ...

লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর গুলশান এলাকা থেকে ...