
সশস্ত্রবাহিনী ও প্রতিরক্ষাবিষয়ক অন্যান্য দফতর ও সংস্থার সক্ষমতা বাড়াতে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে ৩৭ হাজার ৭৩৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে সরকার। যা গত বছরের চেয়ে ৮ শতাংশের বেশি।
বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে ৩৪ হাজার ৮৮৩ কোটি টাকার পরিচালন ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে। পরবর্তিতে এ খাতে সংশোধিত বাজেট ছিল ৩৩ হাজার ৯৫৫ কোটি টাকা। চলতি অর্থবছরের বাজেটের চেয়ে ২০২১-২২ অর্থবছরে বাজেট বেশি ধরেছে ২ হাজার ৮৫২ কোটি টাকা।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সেনা, নৌ ও বিমানবাহিনী আধুনিকায়ন এবং সক্ষমতা বৃদ্ধির বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার খাত হিসেবে রাখা হয়েছে। সেইসঙ্গে আবহাওয়া অধিদফতর, আন্তঃবাহিনী দফতর, আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা ও শান্তিরক্ষায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে অংশগ্রহণের বিষয়গুলোও অগ্রাধিকার খাত হিসেবে রাখা হয়েছে।
দেশের প্রতিরক্ষা বাহিনীগুলোর ব্যবস্থাপনা, স্থল, জল, আকাশ ও সমুদ্রসীমা রক্ষা করা; সেনা, নৌ ও বিমানবাহিনীর আইন ও বিধিবিধান প্রণয়ন, বাজেট ব্যবস্থাপনা, সামরিক ভূমি ব্যবস্থাপনা, আবহাওয়া পর্যবেক্ষণ, পূর্বাভাস; দেশের ক্যাডেট কলেজগুলো এবং ন্যাশনাল ক্যাডেট কোরের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম সমন্বয় ও তদারকি করা; মহাকাশ গবেষণা, ভূ-উপগ্রহ পাঠানো সংক্রান্ত গবেষণা কার্যক্রম ও জরিপ অধিদফতরের কার্যক্রম পরিচালনা ও সামগ্রিক তত্ত্বাবধান করা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের খাত হিসেবে বিবেচিত।
করোনাভাইরাস মহামারীর ভয়াবহ পরিস্থিতিতে এবারের বা অর্থনীতি পুনরুদ্ধারের প্রত্যাশায় আগামী অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা যা মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ। এবারের বাজেটে প্রধানমন্ত্রীর কার্যালয় ৩ হাজার ৯০৭ কোটি টাকা বাজেট পেশ করা হয়েছে।
- ১সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে
- ২সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম
- ৩চলনবিলে ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনা করা হচ্ছে : পর্যটনমন্ত্রী
- ৪সরিষাবাড়ীতে সড়ক ও বাসাবাড়ীতে ঢুকছে দূষিত পানি
- ৫চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ৬বেড়ায় পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা
- ৭হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- ৮চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত
- ৯ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
- ১০আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ১সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৪ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ৫বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৬চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৭সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৮জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৯চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ১০দলীয় শৃঙ্খলা বজায় রেখে নতুন নেতৃত্ব তৈরি করতে হবে





পাঠকের মতামত