বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) হালনাগাদ করেছে। জানা গেছে, ...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া সংসদ সদস্য সালমান ফজলুর রহমানকে (সালমান এফ রহমান) অবৈতনিক ঘোষণা করেছে সরকার।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়।
এতে বলা হয়, সালমান এফ রহমানের এই নিয়োগ হবে অবৈতনিক। তবে তিনি উপদেষ্টা হিসেবে মন্ত্রীর পদমর্যাদা পাবেন।
এর আগে গত ১১ জানুয়ারি সালমান এফ রহমানসহ ছয় জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ করা হয়। উপদেষ্টা পদে থাকার সময় তারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন বলে নিয়োগের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল। আর গত মন্ত্রিসভায় তিনি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
এম জি

পাঠকের মতামত