এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা
সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদে পরবর্তী পদায়নের লক্ষ্যে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৫০ কর্মকর্তার চাকরি ...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিনের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন ফারহান লাবীব জিসান। তিনি বর্তমানে ঢাকা জেলার ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জিসান বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৮তম ব্যাচের কর্মকর্তা।
তিনি ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতির দায়িত্বও পালন করছেন। তার বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়। বর্তমানে ঢাকা জেলার ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে ভূমি সেবাকে আরো জনবান্ধব ও স্বচ্ছ করতে ফারহান লাবীব জিসানের বিভিন্ন উদ্যোগ প্রশংসিত হয়েছে।
এর আগে তিনি ভালুকা উপজেলায় এসি (ল্যান্ড) হিসেবে দায়িত্ব পালন করেন।

পাঠকের মতামত