প্রকাশিত: মে ২৯, ২০২৪ ৫:২৯ পিএম

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস-২) গাজী হাফিজুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

বুধবার (২৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী হাফিজুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ ১ জুন থেকে বাতিল করা হলো।

গাজী হাফিজুর রহমান লিকু ছাত্রজীবনে গোপালগঞ্জের বঙ্গবন্ধু সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ভিপি ছিলেন। পরবর্তীতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক ছিলেন।

এর আগে, ২০০৮ সাল থেকে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে তিনি প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

পুলিশে বড় ধরনের রদবদল

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ...

গেজেট প্রকাশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন আনা হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী, জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যদের ...

শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান, ওবায়দুর রহমান ওএসডি

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানকে তার পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার। ...