ডেস্ক নিউজ
প্রকাশিত: জুন ১৪, ২০২৬ ৯:০৯ পিএম

প্রাইম ব্যাংক পিএলসি এবং ডিজিটাল পেমেন্ট সেবা প্রদাকারী প্রতিষ্ঠান ‘সমাধান সার্ভিসেস লিমিটেড’-এর মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি অনুসারে, প্রাইম ব্যাংকের গ্রাহকরা ‘মাইপ্রাইম’ অ্যাপ এবং ‘সমাধান’ অ্যাপের মাধ্যমে যেকোনো সময় যেকোনো স্থান থেকে গ্রাহকের সমাধান অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার বা টাকা স্থানান্তর করতে পারবেন।

প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি অ্যান্ড লায়াবিলিটি শায়লা আবেদিন এবং সমাধান সার্ভিসেস লিমিটেড-এর সিইও ড. আহমেদ আরমান সিদ্দিকী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি-এর হেড অব কার্ডস অ্যান্ড রিটেল অ্যাসেটস জোয়ার্দার তানভীর ফয়সাল, হেড অব ডিজিটাল চ্যানেলস এ. জেড. এম. ফয়েজ উল্লাহ চৌধুরী এবং সমাধান সার্ভিসেস লিমিটেড-এর হেড অব প্রোডাক্ট অ্যান্ড প্রাইসিং মো. সালাহ উদ্দিন তানভীর, হেড অব বিজনেস অ্যান্ড স্ট্র্যাটেজি এ.বি.এম সাইফুল বারীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি

কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির প্রস্তাবিত প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনের লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে ...

চবিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ...

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন

এনআরবিসি ব্যাংক পিএলসির নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) ...