জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্তদের বিচার দ্রুত সম্পন্ন, মানবতাবিরোধী অপরাধের ...

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার পুলিশ সুপার মোর্শেদ আলম, সিভিল সার্জন ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান, জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল, ফরিদপুর প্রেসক্লাবের আহবায়ক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোঃ শাহজাহান, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সকল উপজেলা নির্বাহী অফিসারগণসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
আইনশৃঙ্খলা কমিটির এ সভায় বিগত দিনের কার্যক্রম পর্যালোচনাসহ আগামী দিনের কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়।

পাঠকের মতামত